ভ্রাম্যমান প্রতিনিধি
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। গত সোমবার রাত্রি ৯ টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেণ্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেন। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইহার আগে গত ১২ ই জুন সিলেট-ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।
