গোদাগাড়ী প্রতিনিধি
নবীন ও উদ্যমী সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’। সংগঠনটির সর্বসম্মত সিদ্ধান্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. কাশেদুর রহমান, যিনি দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার জমিনের স্টাফ রিপোর্টার মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক মো. ওলিউল্লাহ।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি মো. মতিন (জেলা প্রতিনিধি, নওগাঁ, বিআরডি নিউজ), সহসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান খান (শেয়ারহোল্ডার, বিআরডি নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. তুহিন (দৈনিক আলোর দিগন্ত), অর্থ সম্পাদক মো. মাহমুদুল হক (দৈনিক অভয়নগর), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিশেষ প্রতিনিধি, বিআরডি নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাজিদুল ইসলাম (ইনসাফ টাইমস ২৪) এবং আইন বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী (প্রতিদিনের রাজশাহী)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সুজন আলী (দৈনিক আলোকিত সকাল) ও মো. সুমন সরদার (দৈনিক আমার সংগ্রাম)।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন নবীন সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করতে সংগঠনটি কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
তরুণ সাংবাদিকদের
