ভ্রাম্যমান প্রতিনিধিআমরা জানি, আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র ” হাটবাজার”। আমাদের দেশের কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি, ব্যবসায়ীদের বেচাকেনা, স্থানীয় অর্থনীতির গতি বাড়াতে এই সব হাট বাজারের অবকাঠামো উন্নয়নে কোটি টাকা ব্যয় করছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজশাহী জেলার ৯টি হাটে নির্মাণ করেছে আধুনিক মার্কেট ভবন। যাতে খরচ হয় ১৮ কোটি ৬৩ লাখ টাকা। সরেজমিনে গিয়ে আমাদের প্রতিবেদক দেখতে পান যে, রাজশাহী জেলার চারঘাট উপজেলায় পুরাতন দোকানঘর ভেঙে নতুন মার্কেট নির্মাণ হলেও বরাদ্দের মুখ দেখেননি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। ২-৮ বৎসর পর্যন্ত মার্কেটগুলি বন্ধ আছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা এইসব দোকানের প্রধান দাবিদার হয়ে উঠায় উপজেলা প্রশাসন বৎসরের পর বৎসর মার্কেটটি বন্ধ করে ফেলে রাখে। এই উপজেলার ৩ টি প্রধান বাণিজ্যিক কেন্দ্র ‘নন্দনগাছী, চৌমুহনী, বাঁকড়া বাজার গুলিতে এলজিইডির অর্থায়নে নির্মিত এইসব মার্কেট এখন অলস হয়ে পড়ে আছে। অব্যবহৃত অবস্থায় ভবনগুলি নষ্ঠ হওয়ার পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
