Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বহুমুখী সমস্যায় বাংলাদেশ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি

নিউজডেস্ক October 18, 2021

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গা চার বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে। এর আগেও বিভিন্ন সময় দেশটির সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই বিপুলসংখ্যক রোহিঙ্গা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অবস্থান করায় বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা কক্সবাজারের পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি করেও মিয়ানমার তাদের নিচ্ছে না। আর এখন সেনাশাসনে থাকা দেশটি এ ব্যাপারে সম্পূর্ণ নীরবতা পালন করছে। জাতিসংঘকে দেওয়া প্রতিশ্রুতিও মানছে না দেশটি। এদিকে চরম অনিশ্চয়তায় থাকা রোহিঙ্গারা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। বিভিন্ন সময় প্রকাশিত খবর থেকে জানা যায়, জঙ্গিবাদসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ক্রমেই তাদের সম্পৃক্ততা বাড়ছে। অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচারসহ এমন কোনো অপরাধমূলক কর্মকান্ড নেই, যেগুলোতে তারা জড়িয়ে যাচ্ছে না। রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরো কয়েকটি দেশেও আশ্রয় নিয়েছে। এসব কারণে মনে করা হচ্ছে, শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই রোহিঙ্গারা হুমকি হয়ে উঠতে পারে। সেই আশঙ্কাই ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে (ভারত-প্রশান্ত মহাসাগরীয়) শান্তি ফিরবে না। তিনি আরো বলেন, প্রত্যাবাসন খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপান মিয়ানমারকে সরাসরি চাপ দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।
বাংলাদেশের অনেক নিরাপত্তা বিশ্লেষকও মনে করেন, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আফগানিস্তানের তালেবানদের সঙ্গে কিছু রোহিঙ্গার সম্পৃক্ততার খবর আগেও গণমাধ্যমে এসেছে। তাদের অনেকেই বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশের কোনো কোনো জঙ্গি সংগঠনের সঙ্গেও তাদের যোগাযোগ আছে বলে মনে করা হয়। সম্পর্ক আছে আঞ্চলিক অনেক জঙ্গি সংগঠনের সঙ্গেও। সম্প্রতি আসিয়ানভুক্ত দেশগুলোও একই ধরনের আশঙ্কার কথা বলেছে। তদুপরি মিয়ানমারের সেনাশাসকরা যে ব্যাপক দমন-পীড়ন শুরু করেছেন, তাও আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে তাঁরা মনে করছেন। এবার জাপানের রাষ্ট্রদূত সরাসরি সেই আশঙ্কার কথা তুলে ধরেছেন। আমরা আশা করি, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে চীন, রাশিয়া, ভারতসহ বিশ্বনেতারা অনুরূপ দৃঢ় অবস্থান নেবেন। জাপানি রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করেন, সামরিক সরকারের সময় প্রত্যাবাসন কিছুটা কঠিন হতে পারে। প্রত্যাবাসন সফল করার জন্য প্রবল বৈশ্বিক চাপ সৃষ্টি করতে হবে। আমরা আশা করি, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সেনা সরকার সুবুদ্ধির পরিচয় দেবে। আমরা চাই, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হোক এবং দ্রুত তাদের ফিরিয়ে নেওয়া হোক।

Continue Reading

Previous: র্বাধক্য
Next: প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

542696
Users Today : 2252
This Month : 122067
This Year : 514132
Total Users : 542696
Views Today : 9541
Total views : 1926154

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.