Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টাইগাররা

নিউজডেস্ক October 13, 2021

এফএনএস স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ দল। গতরাতে বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ ক্রিকেট দল। আজ এডিসি ওভাল-১ গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাবার লক্ষ্য বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থ ছিলো টাইগাররা। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট-বল হাতে সফল ছিলেন সৌম্য সরকার। ২৬ বলে ৩৪ রান করেন সৌম্য। দলের পক্ষে সৌম্যর সর্বোচ্চ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে বাংলাদেশ। পরে বল হাতে ২ উইকেট নেন সৌম্য। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের টার্গেট ১ ওভার বাকী থাকতে স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে লংকানরা। দীর্ঘদিন পর সৌম্যর ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য স্বস্তির। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে জয়ের পথে ফিরে আসাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটের তৃতীয় বৃহত্তম উৎসব হিসেবে বিবেচিত টি-টোয়েন্টি আসর। পিঠের ইনজুরির কারণে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্রামে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ খেলবেন, তবে মাহমুদুল্লাহর খেলার বিষয়টি পরিস্কার নয়। মাহমুদুল্লাহর ইনজুরি গুরুতর নয়, তবে বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের আগে হাতে সময় থাকায় মাহমুদুল্লাহকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ শেষে প্রথম রাউন্ডের আগে আগামী শুক্রবার ওমানে ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুুদুল্লাহ এ- কোং। এরপর ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে না, তাই সহজেই সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

Continue Reading

Previous: ভারতের বিশ্বকাপ দলে শারদুল, জায়গা হারালেন আক্সার
Next: বিশ্বে কোথাও স্বামীর সমান আয় করেন না স্ত্রী, বলছে সমীক্ষা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026
‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

October 6, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

October 6, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

October 6, 2026
মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

October 6, 2026

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
  • সারাদেশ

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

618430
Users Today : 2626
This Month : 24710
This Year : 589866
Total Users : 618430
Views Today : 13499
Total views : 2351651

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.