Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

মহাদেবপুরে জাতীয় স্মার্ট কার্ড বিতরণে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

নিউজডেস্ক October 10, 2021

আলো ডেস্ক: (মহাদেবপুর, নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে জাতীয় স্মার্ট কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে। সাধারণের কাছ থেকে কর্তৃপক্ষের নিয়োগ করা লোকেরা নানা অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছে। কর্তৃপক্ষ বলছেন এসব অনিয়ম আর হবেনা। কিন্তু কোন কিছুতেই বন্ধ হচ্ছেনা টাকা নেয়া। স্মার্ট কার্ড নিতে আসাদের তালিকা বের করতে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা ও যাদের জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে তাদের প্রত্যেকের কাছ থেকে ৩৮০ টাকা করে নেয়া হচ্ছে। কিন্তু টাকা জমা নেয়ার কোন রসিদ দেয়া হচ্ছেনা। এভাবে ইতোমধ্যেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এসব দৃশ্য। কার্ড বিতরণ কেন্দ্রের ভিতরে একটি ঘরের সামনে ব্যানারে লেখা ‘হারানো আইডি কার্ডের সরকারী চালানের টাকা জমা নেয়া হয়।’ সামনে অনেক নারী-পুরুষের ভীড়। তারা জানালেন তাদের সবারই আগের আইডি কার্ড হারিয়ে গেছে। তাই এখানে টাকা জমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিতে এসেছেন। সেখানে কাজ করছিলেন উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আল মাহমুদ। তিনি জানালেন যাদের কার্ড হারিয়ে গেছে তাদের নতুন কার্ডের জন্য ব্যাংকে ৩৪৫ টাকা জমা দিতে হবে। বিকাশে জমা দিলে ৩৫১ টাকা লাগবে। আর রিপোর্ট প্রিন্ট করতে হবে। তাই সব মিলিয়ে ৩৮০ টাকা নিচ্ছেন। একটু আগে নেয়া টাকাগুলো তিনি জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিখে নিয়েছি। পরে জমা দিব।’ পাশের রুমে দেয়া হচ্ছিল নতুন স্মার্ট কার্ড। কারও কাছ থেকে পুরাতন আইডি কার্ড জমা নেয়া হচ্ছেনা। বরং প্রত্যেকের পুরাতন আইডি কার্ড দেখে তাতে স্পাঞ্জ মেশিন দিয়ে ফুটো করে ফেরৎ দেয়া হচ্ছে। যেহেতু পুরাতন আইডি কার্ড প্রয়োজন হচ্ছেনা, সেহেতু নতুন করে টাকা জমা দিয়ে তা তোলার প্রয়োজন নেই বলে অনেকেই মন্তব্য করেন। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেহেতু নতুন করে পুরাতন আইডি কার্ড ইস্যু করছেনা, সেহেতু তার টাকাও নিতে পারেন না।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা টাকা নেয়ার কথা স্বীকার করে জানান, আইডি কার্ড হারিয়ে গেলে নতুন করে তা নিতে হলে থানায় জিডি করতে হবে। এরপর সোনালী ব্যাংকে চালানে স্বাভাবিক নিয়মে ২৩০ টাকা আর জরুরী ভিত্তিতে হলে ৩৪৫ টাকা জমা দিয়ে চালানের কপি জমা দিলে ডুপ্লিকেড আইডি কার্ড দেয়া হবে। তিনি জানান, অপারেটররা তাদের পারিশ্রমিকসহ ৩৮০ টাকা নিচ্ছে। কার্ড বিতরণ শেষে তারা সে টাকা একবারে ব্যাংকে জমা দিবে। এভাবে কতজনের টাকা জমা নেয়া হয়েছে এবং সে টাকা ব্যাংকে জমা দেয়া কিভাবে নিশ্চিত হবে তা তিনি জানাতে পারেননি। যাদের পুরাতন আইডি কার্ড হারিয়ে গেছে তাদের কেউই থানায় জিডি করেননি। তাদের ডুপ্লিকেড আইডিও তোলা হয়নি। শুধু টাকা জমা নিয়ে কিভাবে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে এরও কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যারা স্লিপ দিয়ে ১০ টাকা করে নিচ্ছিলেন তাদেরকে তিনি কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছেন। এ ছাড়া অপারেটররা আর চালানের টাকা জমা নিবেন না বলেও জানান। যাদের পুরাতন আইডি কার্ড হারিয়ে গেছে তাদের নামে ডুপ্লিকেড কার্ড ইস্যু না করলেও চালানে টাকা জমা দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আইন আছে, তাই দিতে হবে। এ ব্যাপারে আমি ঢাকায় একবার কথা তুলে আমার চাকরি হারাতে বসেছিলাম। আইন সংশোধন না করা পর্যন্ত এটা চলবে।’
উল্লেখ্য, এই উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২ লক্ষ ১১ হাজার ৬৭২ জনের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। গত ২১ সেপ্টেম্বর কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই মহাদেবপুর সদর, চেরাগপুর ও খাজুর ইউনিয়নে বিতরণ শেষ হয়েছে।

Continue Reading

Previous: হিলি বন্দরে কমেছে পেঁয়াজের দাম
Next: নাসিরনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

495602
Users Today : 2641
This Month : 74973
This Year : 467038
Total Users : 495602
Views Today : 6461
Total views : 1769844

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.