Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর বাস টার্মিনালে নগদ ২ লক্ষ টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

নিউজডেস্ক September 30, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাস টার্মিনালে অভিযান চালিয়ে নগদ দুই লক্ষ টাকা ও তাসসহ ২৪ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়।
গতকাল বুধবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর আমবাগান বর্ণালী মোড় এলাকার আব্দুর রশিদ, শিরোইল স্টেশনপাড়ার সেলিম রেজা বিষু, হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন, রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মোতাহার হোসেন, একই এলাকার মনিরুল, বেলদারপাড়ার দিপক রায়, হাদিরমোড় বউবাজার এলাকার সোহেল রানা, সপুরা গোরস্থানপাড়ার রবিউল, সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার আকবর আলী, রাজারহাতা এলাকার কাজী ছোটন, উপশহর এলাকার আবু হেনা মোস্তফা কামাল, শালবাগান পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমান, হাজরা পুকুর ডাবতলা এলাকার গিয়াস, একই এলাকার মুন্না, মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার তসলিম, আসাম কলোনী বউবাজার এলাকার খোকন, ছোটবনগ্রাম পূর্বপাড়ার সামিউল ইসলাম জনি, জামালপুর এলাকার শ্রী রঞ্জন অধিকারী, মাসকাটা দিঘী পশ্চিমপাড়া এলাকার জাফর ইকবাল, ধরমপুর কাজলা কেডিক্লাব এলাকার মনিরুল ইসলাম, বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার পিংকু, বহরমপুর এলাকার মনির হোসেন, মুরারীপুর এলাকার উজ্জল হোসেন এবং জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া শ্যামঘর এলাকার আব্দুল মালেক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার একটি জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করা করে। এসময় ১৮ সেট খোলা তাস, ১৫ সেট ইনটেক তাস, জুয়ার বোর্ডের টাকার জন্য ব্যবহৃত ২টি কাঠের বাক্স এবং জুয়া খেলার নগদ ২ লক্ষ ৬৩০ টাকাসহ ২৪ জন জুয়াড়িকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ডে বাস-ট্রাক-মিনিবাসসহ বিভিন্ন পরিবহন শ্রমিক ও শিরোইল কাঁচা বাজারের ব্যবসায়ীরা সারাদিন কাজকর্ম করে উপার্জিত অর্থ দ্বারা জুয়া খেলে টাকা-পয়সা নষ্ট করার ফলে তাদের পরিবারের সদস্যরা আর্থিক অভাব অনটনে না খাইয়া দিনাতিপাত করে আসছে। এ বিষয়ে এলাকার লোকজন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের কাছে মৌখিক অভিযোগ দেয়। পরে পুলিশ কমিশনারের নির্দেশে ডিবির ৪টি টিম একত্রে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Continue Reading

Previous: রাজশাহীতে কারাবন্দী সাংবাদিক মাসুদ রানা রাব্বানীর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
Next: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

Related Stories

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

252988
Users Today : 4091
This Month : 27039
This Year : 224424
Total Users : 252988
Views Today : 9619
Total views : 914760

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.