Skip to content
July 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

র্দীঘ ১৮মাস পর ফুল-চকলেট ও বিস্কুট দিয়ে শিক্ষার্থীদের বরণ করলো ইবি

নিউজডেস্ক October 10, 2021

(ইবি, কুষ্টিয়া) : বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস পর আজ ইসলামি বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩ তম জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সকালে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক ৮টি হলে ছাত্র-ছাত্রীদের উঠানো শুরু হয়। শুধুমাত্র আবাসিক শিক্ষার্থী যারা অন্ততঃপক্ষে ১ম ডোজ করোনার টিকা নিয়েছে, টিকাকার্ড প্রদর্শনপূর্বক তাদেরকে স্ব-স্ব হলে উঠানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও দেশরত্ন শেখ হাসিনা হলে ফুল, চকলেট-বিস্কুট ও হ্যান্ড সেনিটাইজার উপহার দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন উপার্চার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ তাঁর সাথে ছিলেন।
হল খুলে দেওয়াতে উজ্জীবিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। তবে এ আনন্দে বাঁধ সেধেছে গণরুমের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে তারা হতাশার কথা জানিয়েছেন।
এদিকে গণরুমের শিক্ষার্থীদের প্রশাসনিকভাবে হলে উঠতে নির্দেশনা না থাকায় তারা বিপাকে পড়েছেন। বেশি বিপাকে পড়েছেন ছাত্রীরা।
ক্যাম্পাস সূত্র জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা পান ২৩ শতাংশ শিক্ষার্থীর। হলগুলোতে আসন সংকটের কারণে প্রায় এক হাজার শিক্ষার্থী গণরুমে থাকেন। তারা হল কর্তৃপক্ষের অনুমতি ও প্রক্রিয়া সম্পন্ন করেই গণরুমে ফ্লোরিং বা ডাবিং করে অবস্থান করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের কারণে তারা শনিবার হলে উঠতে পারবেন না।
দেশরত্ম শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী অনন্যা বলেন, আমরা গণরুমে দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান করি। অনেকের এক বা দুই ডোজ টিকা নেওেয়া হয়ে গেছে। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তের কারণে রুমে উঠতে পারছি না। ক্যাম্পাসের পার্শ্ববর্তী মেসগুলোতে নিরাপত্তা ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে।
শনিবার থেকে হল খুলে দেওয়া হলেও ঝোপঝাড়ে পূর্ণ আবাসিক হলগুলো। আশপাশ সাপের উপদ্রবও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, হল খোলার আগে তড়িঘড়ি করে সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এতদিন সংস্কার কাজ না করে খোলার সময় কাজ শুরু করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, হল সংস্কারে গত জুনে ইউজিসি থেকে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় ইবি। এর মধ্যে আটটি আবাসিক হল সংস্কারে বরাদ্দ পায় এক কোটি ৩৫ লাখ টাকা। কাজের পরিধি ভেদে দুই থেকে প্রায় ২৭ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পেয়েছে হলগুলো। তবে তিন মাস পার হলেও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহিদ উদ্দীন মোহাম্মাদ তারেক বলেন, গত ৬ অক্টোবর থেকে সংস্কার কাজ শুরু হয়েছে। সার্বিক কাজ শেষ হতে আরও এক মাস সময় লেগে যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়ছে। তাদের শরীরের তাপমাত্রা মেপে হলে প্রবেশ করানো হয়।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর রুম পরিষ্কারসহ পুরা হল পরিষ্কার করতে আমরা অতিরিক্ত লোকবল রেখেছি। রুমগুলোর কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
গণরুমের বিষয়ে জানতে চাইলে রেবা মন্ডল বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা না থাকায় আমরা এ মুহূর্তে তাদের হলে উঠাতে পারছি না। আমরা হলে ওঠা শিক্ষার্থীদের স্বাস্থ্যের গতিবিধি লক্ষ্য করে অন্তত এক সপ্তাহ পর প্রভোস্ট কাউন্সিলের সভা ডেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আগামী ২০ অক্টোবর থেকে সশীররে ক্লাস শুরু হবে।

Continue Reading

Previous: ‘বিএনপি কাঠের চশমা পরে তাই উন্নয়ন দেখতে পায় না’
Next: সরিষাবাড়ী বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা নিরসনের দাবী

Related Stories

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ

July 9, 2026
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে

July 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

July 10, 2026
রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

July 10, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

July 10, 2026

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

164984
Users Today : 2808
This Month : 112499
This Year : 136420
Total Users : 164984
Views Today : 13637
Total views : 468407

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.