Skip to content
July 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

লি জায়ে-ইয়োংকে নেশা গ্রহণের দায়ে জরিমানা

নিউজডেস্ক October 26, 2021

এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জায়ে-ইয়োংকে নেশা গ্রহণের দায়ে অভিযুক্ত করে জরিমানা করা হয়েছে। অভিযোগ আছে, তিনি বেআইনিভাবে চেতনানাশকারী প্রোপোফল ব্যবহার করেছেন। এই নেশাদ্রব্য সাধারণত মানুষকে অপারেশনের সময় অচেতন করতে ব্যবহার করা হয়। কিন্তু লি জায়ে-ইয়োং কয়েক বছরে অনেকবার তা ব্যবহার করেছেন। দক্ষিণ কোরিয়ার আইনের অধীনে নিয়ন্ত্রিত কোনো মাদক যিনি গ্রহণ করবেন এবং যিনি তা প্রয়োগ করবেন- দু’জনকেই বিচারের আওতায় আসতে হয়। উল্লেখ্য, ঘুষ এবং অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন লি জায়ে-ইয়োং। মাত্র আগস্টে তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। এখন তার বিরুদ্ধে প্রোপোফল ব্যবহারের অভিযোগের বিচার শুরু হয়েছে। এতে প্রসিকিউটররা বলেছেন, ত্বকের চিকিৎসার নামে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে বহুবার এই নেশাদ্রব্য ব্যবহার করেছেন লি। পক্ষান্তরে লি’র আইনজীবী দাবি করেছেন, তার পিতা হাসপাতালে ছিলেন এবং নিজের ঘুষ-অর্থ আত্মসাতের মামলা বিচারাধীন থাকায় প্রচন্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন লি। তার সেই অস্থিরতা, হতাশা দূর করতে এই চিকিৎসা দেয়া হয়েছিল তাকে। অভিযোগের দায় স্বীকার করেছেন লি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আদালত তাকে ৫৯ হাজার ডলার জরিমানা করেছে। অপারেশনের সময়ে রোগীকে অচেতন করতে খুব বেশি ব্যবহার করা হয় প্রোপোফল। কিন্তু কখনো কখনো তা চিত্তাকর্ষণের জন্য বা মানসিক অবসাদ দূর করতে ব্যবহার করা হয়। ২০০৯ সালে এই প্রোপোফলের অতিমাত্রায় ব্যবহারের কারণে মারা যান পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। এর আগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই’কে ঘুষ দেয়ায় ভূমিকা থাকার জন্য জানুয়ারিতে লি জায়ে-ইয়োং’কে আড়াই বছরের জেল দেয়া হয়। সাম্প্রতিক সময়ে এটাই দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় আর্থিক দুর্নীতির মধ্যে অন্যতম। আড়াই বছরের জেল দেয়া হলেও এ বছর আগস্টের শুরুতে মুক্তি পান লি জায়ে-ইয়োং। প্রেসিডেন্টের অফিস থেকে আশা করা হয়, তার নেতৃত্বে স্যামসাং দেশকে অর্ধপরিবাহী ও টিকা উৎপাদনে সাহায্য করবে। এর পরপরই স্যামসাং আগামী তিন বছরের জন্য প্রযুক্তিবিষয়ক চিপ এবং বায়োফার্মাসিউটিক্যাল খাতে ২০ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রত্যয় ঘোষণা করে। অন্য মামলা থাকার কারণে নিজেকে সবার সামনে উপস্থিত করতেন না লি জায়ে-ইয়োং। শেয়ারবাজারের দর নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ২০১৫ সালে প্রায় ৮০০ কোটি ডলারে স্যামসাংয়ের দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জালিয়াতির সঙ্গে তার নাম জড়িয়ে আছে।

Continue Reading

Previous: পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তামান্না
Next: শিশু সন্তানকে বেচলেন আফগান দম্পতি

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

190407
Users Today : 505
This Month : 137922
This Year : 161843
Total Users : 190407
Views Today : 5440
Total views : 587824

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.