Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু

নিউজডেস্ক October 8, 2021

আলো ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে এই রুটে ফ্লাইট উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, সৈয়দপুর থেকে কক্সবাজারের ফ্লাইট চালু করায় উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে বিমানের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ (গতকাল বৃহস্পতিবার) থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু হলো বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ পর্যটন শহর কক্সবাজারে সরাসরি বিমানে যাওয়া আসা করতে পারবেন। তিনি বলেন, আমরা চাই ভবিষ্যতে সপ্তাহে একটার বেশি ফ্লাইট দেয়া হোক, যাতে আরও বেশি মানুষ কক্সবাজার যেতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সৈয়দপুর উত্তরবঙ্গের গেটওয়ে। এসব এলাকার মানুষ যাতে বিনোদনের জন্য সরাসরি কক্সবাজার যেতে পারে সেজন্য আমরা এই ফ্লাইটটি চালু করেছি। যদি আপনারা চান (উত্তরবঙ্গবাসী) আমরা প্রতিদিন এই রুটে একটা করে ফ্লাইট দেব। তিনি বলেন, করোনাকালে পৃথিবীর বহু দেশে যখন বিমানচলাচল বন্ধ হয়ে গেছে, তখন বিমান দেশবাসীর জন্য নতুন নতুন রুট খুলছে। আমার অনুরোধ আপনারা সবাই বিমানে ভ্রমণ করুন, বিমানের সাথে থাকুন। এছাড়াও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রাবেয়া আলীম, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৪০মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি-৫৯২ ফ্লাইটটি। এর আগে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুইবার এই রুটে বিমান চলাচল করবে। প্রতি গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। উদ্বোধনী ফ্লাইটের সব টিকিটই বিক্রি হয়েছে।

Continue Reading

Previous: ইতালি গেলেন স্পিকার
Next: প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে গলা কেটে হত্যা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

252860
Users Today : 3963
This Month : 26911
This Year : 224296
Total Users : 252860
Views Today : 9267
Total views : 914408

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.