Skip to content
September 13, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

‘অগ্নিসন্ত্রাস’ রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক December 3, 2023

আলো ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগুন দিয়ে মানুষ পোড়ানো, বাস পোড়ানো, জনদুর্ভোগ তৈরি করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। পৃথিবীর কোথাও এমন অগ্নিসন্ত্রাসের রাজনীতি নেই।

রোববার (০৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে যারা আগুন সন্ত্রাস করেছিল, তাদের বিচারের আওতায় আনা গেলে ২০২৩ সালে পুনরায় বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটতো না। ২০১৩ সালে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গায়ে আগুন দিয়েছে, ২০২৩ সালে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে আগুন দিচ্ছে। পৃথিবীর কোথাও পেট্রলবোমা নিক্ষেপ করা ও রাজনৈতিক স্বার্থে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার রাজনীতি নেই।

তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে তারা দেশের শত্রু। তাদেরকে শুধু প্রতিহত করলেই হবে না, বরং হুকুমদাতা ও মদদাতাসহ মূলোৎপাটন করতে হবে। তারা সাংবাদিকদের ওপর হামলা করে। ইসরায়েলি বাহিনীর মতো হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সে আগুন দেয়। গত একমাসে তারা ৫৮০টি গাড়িতে আগুন দিয়েছে। এটা কী ধরনের রাজনীতি!

ড. হাছান মাহমুদ বলেন, এসবের পরও কেউ কেউ তাদের সাথে আলোচনার জন্য বিবৃতি দেয়। সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হতে পারে না।

বিএনপি ও জামায়াতের এই ‘আগুনসন্ত্রাসের রাজনীতি’ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পুনরায় ক্ষমতায় এলে এদেরকে নির্মূল করার ঘোষণাও দেন তিনি।

এতে সংহতি জানিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিএনপি জামায়াতের ‘অগ্নিসন্ত্রাসীদের’ বিচার আরও আগেই করা দরকার ছিল। কিন্তু বিচার করতে গেলে পিটার হাসের মতো ব্যক্তিরা ফুঁসে ওঠেন। মানবাধিকারের কথা বলেন। পিটার হাসকে বলব, আগুনে পুড়ে যাওয়া এসব মানুষকে নিজের অফিসে ডেকে কথা বলুন। দেখুন, কীভাবে বিএনপি-জামায়াত মানবাধিকার লঙ্ঘন করছে। এরা দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। বিচারহীনতার সংস্কৃতি তৈরি করতে চায়। এদের কঠোর হাতে দমন করতে হবে।

এতে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, বিএনপির হামলার উদ্দেশ্য মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা এবং দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করা। বোমা বিস্ফোরণের ফলে প্রতিনিয়ত দেশের অর্থ নষ্ট হচ্ছে। এদেরকে রুখতে হবে। নাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা ব্যাহত হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অগ্নিসন্ত্রাসের আর্তনাদ সংগঠনের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবুলসহ বিভিন্ন সময় আগুন সন্ত্রাসের শিকার হওয়া ভুক্তভোগীরা।

Continue Reading

Previous: পেরুতে খনিতে সশস্ত্র হামলায় নিহত ৯
Next: টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইয়ে বাংলাদেশ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

501071
Users Today : 984
This Month : 80442
This Year : 472507
Total Users : 501071
Views Today : 3545
Total views : 1785702

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.