Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

নিউজডেস্ক March 6, 2025

আলো ডেস্ক

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের জন্য অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে। এসময় তিনি জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি ক্ষত নিরাময়, সত্য বলা, পুনর্মিলন, জুলাই-আগস্ট স্মরণ ও সংস্কারের মতো বিষয়গুলোতে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভসংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি প্রতিবেদন উপস্থাপন করেন, পরে তা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের প্রতিবেদন জেনেভা থেকে গত ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। বুধবার আলোচনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় সুবিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

আলোচনার শুরুতে ভলকার টুর্ক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আলোচনায় ভলকার টুর্ক ২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও দলটির সদস্যদের নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরার পাশাপাশি ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রতিশোধমূলক সহিংসতার কথা উল্লেখ করেন। পদক্ষেপ হিসেবে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন ভলকার টুর্ক। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ (আইসিটি) বাংলাদেশের আদালতে অনেক মামলা করা হয়েছে। তবে, এসব মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জবাবদিহি নিশ্চিত করার বাইরেও ক্ষত নিরাময়, সত্য বলা, পুনর্মিলন, জুলাই-আগস্ট স্মরণ ও সংস্কারের মতো বিষয়গুলোতে জোর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। হাইকমিশনার বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের জন্য অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে।

টুর্ক বলেন, ‘ধর্মীয় বা জাতিগত নিজেদের মধ্যে যে মতানৈক্যই থাকুক না কেন, বাংলাদেশ একটি দেশ, সবারই নাগরিকত্ব বাংলাদেশি, আমার মনে হয়, সংস্কার চেষ্টার মাধ্যমে এখন এ চেষ্টাই চলছে। ফলে, আমাদের সবাইকে সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করতে হবে।’ এ প্রেক্ষাপটে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের শাসনব্যবস্থায় মানবাধিকারকে সংযুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এটি সব বাংলাদেশির জন্য একটি বিরল সুযোগ, তারা যে গ্রুপ বা কমিউনিটিরই হোক না কেন। এটাই মানবাধিকার দৃষ্টিকোণে একটি বড় আশা।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবে সব রাজনৈতিক দল ও সম্প্রদায়সহ সবার প্রত্যয় জোরালো থাকলে জটিল পরিস্থিতিতে সারা বিশ্বকে বিরাট আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ জুলাই-আগস্ট গণহত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়বিচার ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার জন্য আইসিটি আইনটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

অনুষ্ঠানে আইন উপদেষ্টার বক্তব্যের শেষে ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের চালানো মানবাধিকার লঙ্ঘন ও বলপ্রয়োগের ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

জুলাই-আগস্টে আহত ব্যক্তিদের সহায়তাকারী স্বেচ্ছাসেবী ও স্থপতি ফারহানা শারমিন (ইনু) সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন। আর গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান (দীপ্ত) ভাই হারানোর বিচারের দাবি জানান।

ফারহানা শারমিন বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য অপরিহার্য বিষয়টি হচ্ছে, প্রথমেই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠা। ক্ষতিগ্রস্ত লোকজনের যথাযথভাবে চিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচার করা দুটিই পাশাপাশি চালিয়ে যাওয়া বাঞ্ছনীয়। মীর মাহমুদুর রহমান (দীপ্ত) বলেন, যারা ট্রিগারে আঙুল চেপেছেন শুধু তারাই নন, যারা গুলি করার নির্দেশদাতা ছিলেন তাদের বিচার করতে হবে।

ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন দীপ্ত। নির্ধারিত আলোচকদের বক্তব্যের পর উপস্থিত ব্যক্তিরা তাদের প্রশ্ন করেন।

বাংলাদেশে গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের প্রতিবেদন জেনেভা থেকে গত ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল।

বিক্ষোভ চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই গুলিতে নিহত হন।

খবর: বাসস

Continue Reading

Previous: ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী নিলে কঠোর ব্যবস্থা
Next: সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

582259
Users Today : 4438
This Month : 161630
This Year : 553695
Total Users : 582259
Views Today : 17172
Total views : 2131373

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.