Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অনলাইনের আওতায় আসছে ইটিপি, বায়ুদূষণ রোধে বিধিমালা হচ্ছে

নিউজডেস্ক June 3, 2022

আলো ডেস্ক: শিল্প-কারখানার বর্জ্য পরিশোধন কেন্দ্র বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) অনলাইন ব্যবস্থাপনার আওতায় আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, শিল্প-কারখানাগুলো ইটিপি স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোনো কোনো শিল্প-কারখানা ইটিপি স্থাপন করলেও সেগুলো চালু রাখেন না বলে অভিযোগ রয়েছে। ইটিপি অনলাইনের আওতায় আসলে সেগুলো চলছে না বন্ধ আছে তা সরকার দূর থেকেই জানতে পারবে। বায়ুদূষণ রোধে একটি বিধিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রায় প্রতি বছর ঢাকার বাতাস দূষণের শীর্ষে থাকছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি শাহাব উদ্দিন বলেন, আমাদের দেশ ভারত, পাকিস্তানসহ এই উপমহাদেশের বায়ু দূষিত হয়। দেখা যায়, কখনো বাংলাদেশ এক নম্বরে, কখনো দিল্লি, আবার কখনো পাকিস্তানের করাচি এক নম্বরে থাকে। আমরা এরইমধ্যে বায়ু দূষণ রোধ করতে একটি বিধিমালা করতে যাচ্ছি। এটি আগামী সংসদে পাস হলে বায়ু দূষণ রোধ করতে সরকারের যা করণীয় তাতে হাত দেবো। আমরা এরইমধ্যে সেই কাজ করে যাচ্ছি। বিধিমালায় কী থাকছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের পরিবেশ আইন আছে, সেটার সঙ্গে আমরা পরিবেশ দূষণ মুক্ত করতে একটি বিধিমালা প্রণয়ন করবো।

এ ছাড়া বায়ু দূষণ হচ্ছে যেসব কারণে সেগুলো বন্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত থাকবে বিধিমালায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য পরিমাপ যন্ত্র আমরা বসিয়েছি। এতে আমরা জানতে পারছি যে কী পরিমাণে কোথায় দূষণ হচ্ছে। আপনারা জানেন যে আমাদের উন্নয়নমূলক কাজ চলছে। এই কাজের জন্য কিছু বায়ু দূষণ হয়। গাড়ির কালো ধোঁয়া, ইন্ডাস্ট্রি ও ইট ভাটাগুলো বায়ু দূষণের জন্য দায়ী। ইট ভাটাগুলোকে আমরা এরইমধ্যে নিয়ন্ত্রণে এনেছি। আমরা ২০২৫ সালে বøক ইটে চলে যাবো। এতে দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি আরও বলেন, গাড়ির কালো ধোঁয়ার বিষয়ে আমাদের পরিবেশ অধিদপ্তরের আওতায় একটি প্রকল্প নেওয়া হয়েছে।

এর অধীনে আমরা কালো ধোয়া পরিমাপ যন্ত্র বসিয়ে সেটাকে মাপা হবে। এটার তথ্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে দেওয়া হবে, যেন সেই গাড়ি আর ফিটনেস না পায়। এ ব্যবস্থা আমরা নিচ্ছি। শাহাব উদ্দিন বলেন, আমরা কালো ধোঁয়া, ইটের কালো ধোঁয়া, উন্নয়নের কারণে দূষণ এবং ইন্ডাস্ট্রিগুলো যে দূষণ করছে এর পুরোটাকেই আমরা ইটিপির আওতায় নিয়ে আসবো এবং অনলাইনে নিয়ে আসবো। যেন করে অফিসে বসেই দেখা যায় এই ইটিপিগুলো চালাচ্ছে কিনা। জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান প্রণয়য়ের কাজ চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান পরিবেশমন্ত্রী। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর বিভিন্নমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রী বলেন, ইটভাটা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ এবং কৃষি জমির উর্বর মাটি রক্ষার লক্ষ্যে সরকার ‘ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ জারি করেছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৫১৬টি অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৯৪টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ৮২৮টি অবৈধ ইটভাটা উচ্ছেদ বা কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং ৬২ কোটি ৭৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এনফোর্সমেন্ট কার্যক্রমের অধীন পরিবেশ অধিদপ্তর জলাশয় ভরাট, পাহাড় বা টিলা কর্তন, কৃষি জমির ক্ষতি, নদীর পানি দূষণ, বায়ুদূষণসহ পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষয়-ক্ষতির জন্য দূষণকারী নয় হাজার ৪১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে থেকে ২২৩ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে- যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্যের জন্য কাক্সিক্ষত পরিমাণে বনভ‚মি থাকা আবশ্যক।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় কাক্সিক্ষত পরিমাণে বনভূমি সৃজন কষ্টসাধ্য। বর্তমানে দেশে বৃক্ষাচ্ছাদিত ভ‚মির পরিমাণ মোট ভ‚মির ২২ দশমিক ৩৭ শতাংশ এবং বনাচ্ছাদন ১৪ দশমিক ০১ শতাংশ। আগামী ২০৩০ সাল নাগাদ দেশের বৃক্ষাচ্ছাদন ২৫ শতাংশে এবং বনাচ্ছাদনের পরিমাণ মোট ভ‚মির ১৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বনায়ন ও বন সংরক্ষণ, অবক্ষয়িত বন পুনরুদ্ধার এবং টেকসই বন ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত আছে।

২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বন অধিদপ্তর চার হাজার ৭২৯ হেক্টর বনভ‚মি জবরদখল মুক্ত করে বনায়ন করে পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পরিবেশ মন্ত্রী আরও বলেন, বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বন অধিদপ্তর প্রায় সাত হাজার ২২০ হেক্টর সমতল ভূমি ও শাল বন পুনরুদ্ধার, এক লাখ ৩০ হাজার ৫৮০ হেক্টর পাহাড়ি বন পুনরুদ্ধার, ৫০০ হেক্টর আগর বন, ১৫ হাজার কিলোমিটার দ্বীপ বাগান, ৫০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানসহ অন্যান্য বাগান সৃজন করা হবে। বনাচ্ছাদন বৃদ্ধিতে ২০২১-২০২২ অর্থবছরে ম্যানগ্রোভসহ ২৯ হাজার ১২৪ হেক্টর বøক বাগান এবং গোলাপাতাসহ এক হাজার ৫৭৪ কিলোমিটার দ্বীপ বাগান সৃজন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জুন বেলা ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

একই সঙ্গে ৫ থেকে ১১ জুন পর্যন্ত পরিবেশ মেলা ও ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করবেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘অনলি অন আর্থ: লিভিং সাসটেইনেবিলিটি ইন হারমনি উইথ ন্যাচার’ এর ভাবানুবাদ, ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।’ জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ। সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ফারহিনা আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: আন্দোলনের নামে তাণ্ডব হলে রাজনৈতিকভাবে মোকাবিলা: কৃষিমন্ত্রী
Next: অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026
এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

July 18, 2026
প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

July 18, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

July 18, 2026
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

186948
Users Today : 2688
This Month : 134463
This Year : 158384
Total Users : 186948
Views Today : 10383
Total views : 564715

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.