Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই ভোগান্তি

নিউজডেস্ক April 24, 2022

আলো ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একইসঙ্গে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে। তবে অনলাইনে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা। গতকাল শনিবার সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না।

এক ঘণ্টা পর ওয়েবসাইট স্বাভাবিক হলেও অনেক যাত্রী টিকিট পাননি। যাত্রীদের অভিযোগ, সকালে ই-টিকেটিং ওয়েবসাইটের সার্ভার বন্ধ ছিল। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সোয়া নয়টার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হলে দেখা যায় টিকিট নেই। এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল শনিবার সকাল আটটা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে (কমলাপুর, ফুলবাড়িয়া পুরান রেল স্টেশন, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার সকাল থেকে ঈদ যাত্রার ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করার কথা। তবে অনলাইন প্রক্রিয়া থেমে ছিল সকাল থেকে। টিকিট কেনার জন্য সকাল আটটার পর একসঙ্গে অনেক মানুষ ওয়েবসাইটে ঢুকলে সার্ভারে সমস্যা হয়। ওয়েবসাইটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ইংরেজিতে তিনটি বাক্য লেখা ছিল, যার বাংলা করলে দাঁড়ায়, ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান। মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’

রেলের নিয়মিত যাত্রীদের একটা ফেসবুক পেজ ‘বাংলাদেশ রেলওয়ে পরিবার’। এই পেজে রেলের টিকিট সংক্রান্ত বিষয়গুলো স্টাটাস দিয়েছেন অনেকেই। শাহরিয়ার কবির নীরব নামে এক যাত্রী লেখেন, ‘ঈদের টিকিট বিক্রির প্রথম দিনেই দুর্নীতি। নামমাত্র ই-টিকেটিং সার্ভিসে যাত্রীদেরকে হেনস্তা করা হয়েছে। সকাল আটটায় টিকিট ছাড়ার কথা থাকলেও আটটা ৪৫ মিনিটে ই-টিকেটিং অনলাইন সার্ভিসে লগইন হয় এবং সঙ্গে সঙ্গে টিকিট অ্যাভেলেবল-০০!’ জি এম আজাদ হোসাইন এক টিকিটপ্রত্যাশী লিখেছেন, ‘এরা দেশের মাটি বিক্রি করে দিক আমরা অন্য কোনো দেশে চলে যাই!! সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছি! ওয়েবসাইটে প্রবেশ করা যায় না! শুধু লেখা আসে ‘ইউ আর ভেরি ভ্যালুয়েবল টু আস’।

এক ঘণ্টার চেষ্টায় যখন ওয়েবসাইটে ঢুকতে পারলাম তখন দেখি টিকিট শেষ! ২৭ তারিখের ঢাকা-খুলনার কোনো টিকিট আর নাই!! যেখানে ওয়েবসাইটে ঢোকা যায় না সেখানে টিকিট শেষ হয়ে যায় কীভাবে?’ রেলওয়ের অনলাইন টিকিট কার্যক্রম পরিচালনা করে সহজ ডট কম। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা ফরহাদ মাজহারের মুঠোফোনে একাধিকবার কল দিয়ও বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলীকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

গত ১৩ এপ্রিল রেল ভবনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। ওইদিন (২৭ এপ্রিল) থেকেই ট্রেন যাত্রা শুরু করবে। চলবে আগামী ১ মে পর্যন্ত। লিখিত বক্তব্যে রেলমন্ত্রী জানান, ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট।

Continue Reading

Previous: কাঁচা-আধাপাকা ধান কেটে দিশেহারা হাওরের কৃষক
Next: ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217966
Users Today : 1234
This Month : 165481
This Year : 189402
Total Users : 217966
Views Today : 20839
Total views : 779197

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.