Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের অনধিকার চর্চা নিন্দনীয়

নিউজডেস্ক December 20, 2022

আলো ডেস্ক: বিদেশি কূটনৈতিকদের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এমন মন্তব্য করেন। তারা বলেন, বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়ে আচরণবিধি বহির্ভূত মন্তব্য-বিবৃতি দিচ্ছেন বিদেশি কূটনীতিকরা। অথচ জাতিসংঘ জেনেভা কনভেনশনের আলোকে একজন কূটনীতিকের দায়িত্ব, কর্তব্য, আচারণের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের অনধিকারচর্চা নিন্দনীয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

তিনি বলেন, একটি বিশেষ মহলকে সহায়তার উদ্দেশ্যে ক‚টনৈতিকরা আচরণবিধি পরিপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন। গত ৬ ডিসেম্বর ১৫টি দেশের কূটনীতিকদের যৌথ বিবৃতি, নিখোঁজ হওয়া সাবেক এক ছাত্রদল নেতার বাসায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের উপস্থিতি, পল্টনে বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় তার বিবৃতিসহ বিভিন্ন বিষয় আমাদের কাছে উদ্বেগজনক ও পক্ষপাতদুষ্ট বলে মনে হয়েছে। বর্তমান বিশ্বে মোড়লদের হাতেই মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে সবচেয়ে বেশি।

তারাই বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাধিকার মন্তব্য করেন। ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে সাধারণ নাগরিকের অধিকার লঙ্ঘন তাদের কাছে কোনো নতুন বিষয় নয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে এ দেশকে বুদ্ধিজীবী শূন্য করতে একাত্তরের পরাজিত শক্তি গুম ও খুনের খেলায় মেতে উঠেছিল। সেই অশুভ শক্তিকে অস্ত্র-অর্থ দিয়ে শুধু সহযোগিতাই নয়, জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে নস্যাৎ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। যা ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

সুতরাং যুক্তরাষ্ট্র এবং দেশটির রাষ্ট্রদূত যখন বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন, তখন সেটাকে উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়। পশ্চিমা দেশগুলো আমাদেরকে বিভিন্ন সময়ে মানবাধিকারের কথা বলে। অথচ তারাই বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অঘোষিত খুনী ও একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকারীদের আশ্রয় দিয়েছিল। সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, কূটনীতিকদের পক্ষপাতদুষ্ট আচরণ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার এবং নির্বাচন বিষয়ে অনাকাক্সিক্ষত আমরা মানবাধিকার কর্মীরা ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করছি এবং বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ-সিন্ধির ভূমিকায় অবতীর্ণ না হওয়ার জন্য কূটনৈতিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আমাদের বিশ্বাস সম্মানিত কূটনীতিকরা আন্তরিকভাবে তাদের দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সমৃদ্ধ ও সৌহার্দ্য হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদমন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহম্মদ আবুল কালাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. আবুল হাশেম, সংগঠনের আজীবন সদস্য ইকবাল হোসেনসহ অন্যান্যরা।

Continue Reading

Previous: কর্মকর্তা নই, আমরা সরকারের কর্মচারী: রাজশাহীর ডিসি
Next: বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণে নতুন প্রকল্পের সুপারিশ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

684100
Users Today : 3268
This Month : 90380
This Year : 655536
Total Users : 684100
Views Today : 9670
Total views : 2743783

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.