ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একমাএ পৌরসভা ‘ কেশরহাট’ পৌরসভা। এই কেশরহাট পৌরসভা বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আজ। এই নির্বাচনে ২ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ১ টি প্যানেল বিএনপি পন্হী। অপরটি হল জামায়াত পন্হী। ২ টি প্যানেলের প্রার্থীরাই কর্মঠ,সৎ,শক্তিশালী। সব প্রার্থীরাই ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোন প্যানেল বিজয়ী হবেন বলা মুশকিল। হাড্ডাহাড্ডি লড়াই হবে ২ প্যানেলের মধ্যে। নির্বাচন সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ,স্বচ্ছ,সৎভাবে হবে সবার প্রত্যাশা এটাই। এই বিষয়ে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ, জ্ঞানী, অভিজ্ঞ,সৎ ব্যক্তি আবু হেনা কামরুজ্জামান আমাদের প্রতিবেদক কে বলেন, এই নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ,ফেয়ার নির্বাচন করার জন্য আমরা প্রাণপণ চেষ্ঠা করে যাচ্ছি। আমাদের যতটুকু আছে তা উজাড় করে দিচ্ছি এই নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ করার জন্য। আমি বাদে আরও ২ জন কমিশনার আছেন এই নির্বাচন দেখভাল করার জন্য। তারাও নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন এই নির্বাচন ফেয়ার করার জন্য। এখানকার স্থানীয় একজন ব্যবসায়ী মোঃ সেলিম রেজা বলেন,আমরা পৌরসভার বাসিন্দা। এখানকার নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ,শান্তিপূর্ণভাবে শেষ হবে এটাই সবাই আশা করেন। এই নির্বাচন সম্বন্ধে কেশরহাট ডিগ্রী কলেজের প্রভাষক,স্থানীয় বিএনপি নেতা,সৎ,যোগ্য,মানুষের উপকারী তরুন নেতা বলেন, আমি আশা করি, এই কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ হবে। কোন গন্ডগোল,মারামারি, হানাহানি হবে না। সবাই নির্ভয়ে, সুষ্ঠভাবে নিজ নিজ প্রার্থীকে ভোট প্রদান করবেন। এই কেশরহাট বাজারের একজন সফল ব্যবসায়ী আব্দুল- হাই- আল হাদী বলেন,আমাদের এবারের নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ হবে। আরও একজন ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীন বলেন, এই নির্বাচন নিরপেক্ষ,সৎ হবে। এখানে মোট ভোটার ১৫৫৮ জন। নারী ভোটারও আছেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। ভোটার ছাড়া ভোটকেন্দ্রে কোন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকবৃন্দ,আইন -শৃংখলা বাহিনী তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন,আমরা সুষ্ঠ,নিরপেক্ষভাবে এই নির্বাচন সুসম্পন্ন করতে চাই। এই নির্বাচনে ভোটাররা সুষ্ঠু,নিরপেক্ষ, নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
