Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আজ দেশে ফিরছেন তামিম, মুখোমুখি হবেন বিশেষ কমিটির

নিউজডেস্ক January 3, 2024

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

দুবাই থেকে বুধবার(৩ জানুয়ারি) ঢাকা ফিরছেন তামিম ইকবাল। আর তারপর যেকোনো সময় মুখোমুখি হবেন বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারন খুঁজতে গঠিত বিশেষ তদন্ত কমিটির সামনে।

জানা গেছে, তদন্ত কমিটি আরও আগেই কথা বলতে চাইলেও তামিম তাদের জানিয়েছেন, দুবাই থেকে ফিরে তিনি তাদের সময় দেবেন। তার মানে বুধবার থেকেযেকোনো সময় বিশেষ কমিটির মুখোমুখি হবেন তামিম।

এর আগে ভারত বিশ্বকাপ বাজে খেলে সমালোচনার তিরবিদ্ধ হয়েছেন ক্রিকেটার, কোচ, নির্বাচক থেকে শুরু করে বিসিবির কর্মকর্তারাও। বিসিবি তবু অনেকটা সময় এ নিয়ে প্রতিক্রিয়াহীন ছিল। বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নে বোর্ডের তরফ থেকে তাৎক্ষণিক কোনো উদ্যোগও দেখা যায়নি। বিসিবির মৌনতা ভাঙে বিশ্বকাপে বাংলাদেশ শেষ ম্যাচ খেলে ফেলার ১৮ দিন পর।

২৯ নভেম্বর রাতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নের উদ্দেশ্যে তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত জানায়। কী কী কারণে দলটা বিশ্বকাপে এ রকম বাজে খেলল, সেসব অনুসন্ধান করে বের করার দায়িত্ব দেয়া হয় বোর্ড পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে। কমিটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জানাবে বিসিবিকে। বিশেষ কমিটির অন্য দুই সদস্য বিসিবির আরও দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে–বাইরে পরপর দুটি সিরিজ ছিল বলে কমিটির কাজ শেষ করতে কিছুটা সময় নিয়েছে। তবে জানা গেছে, বিশেষ কমিটির কাজ অনেকটাই শেষের দিকে। কমিটির প্রধান এনায়েত হোসেনও সেটাই বলেছেন, ‘আমরা আমাদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছি। সামান্য কিছু কাজ বাকি। আশা করি, দ্রুতই বোর্ডে প্রতিবেদন জমা দিতে পারব। সঙ্গে ভবিষ্যতের জন্য আমাদের কিছু দিকনির্দেশনাও থাকবে।’

এদিকে বিশেষ তদন্ত কমিটি এ নিয়ে আর কিছু বলতে না চাইলেও জানা গেছে, তারা এই মুহূর্তে আছেন তামিম ইকবালের সঙ্গে কথা বলার অপেক্ষায়। ব্যক্তিগত সফরে দুবাই যাওয়া তামিমের আজ ঢাকায় ফেরার কথা। কমিটি আরও আগেই কথা বলতে চাইলেও তামিম তাদের জানিয়েছেন, তিনি সময় দেবেন দুবাই থেকে ফিরে। তার মানে আজ থেকে যেকোনো সময় বিশেষ কমিটির মুখোমুখি হবেন তামিম।

জানা গেছে, বিশ্বকাপ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও এখনো কথা বলতে পারেনি কমিটি। নির্বাচন নিয়ে ব্যস্ত সাকিব চেয়েছিলেন মাগুরা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজটা সেরে নিতে। কিন্তু কমিটি সে প্রস্তাবে সাড়া না দিয়ে নির্বাচনের পর তার সঙ্গে সামনাসামনিই কথা বলতে চেয়েছে।

কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন চলছে, যে তামিম কিনা বিশ্বকাপের দলেই ছিলেন না, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তার সঙ্গে কেন কথা বলতে চাইছে বিসিবির বিশেষ কমিটি!

বিসিবির সূত্রে জানা গেছে, কমিটি হয়তো বাজিয়ে দেখতে চাইছে বিশ্বকাপে ব্যর্থতার সঙ্গে গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে চট্টগ্রামে তামিমের হঠাৎ অবসরের সিদ্ধানেস্তর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এক দিনের মধ্যে তামিম সিদ্ধান্ত থেকে সরে এলেও ঘটনার শেষ সেখানেই হয়নি। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি, যার পেছনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিবের ভূমিকা আছে বলে গুঞ্জন।

তবে তারা দুজনই এ ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও কমিটি মনে করে তামিমের অবসরের সিদ্ধান্ত থেকে শুরু করে বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়ার ঘটনাপ্রবাহ খেলা থেকে ক্রিকেটারদের মনোযোগ বিচ্যুতির কারণ হতে পারে।

Continue Reading

Previous: বাংলাদেশকে আরও বেশি লুট করতে এই একতরফা নির্বাচন: রিজভী
Next: জুনে ভারতে আসছেন মেসিরা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692652
Users Today : 4601
This Month : 98932
This Year : 664088
Total Users : 692652
Views Today : 19147
Total views : 2788767

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.