ভ্রাম্যমান প্রতিনিধি
গুটি-গুটি পায়ে পথ চলা। আল্লাহ তায়ালার রহমতে এই পথ চলতে-চলতে আমরা আজ ১৬টি বৎসর পার করলাম। ১৭তম বৎসরে পা রাখলাম। আমরা জানি, একটি দৈনিক পত্রিকা চালাতে অনেক কষ্ঠ, অনেক খরচ, ধৈর্য, ত্যাগ, ভদ্রতা, শিষ্ঠাচার,নম্রতা অনেক কিছুর প্রয়োজন। তারপরও কাগজের দাম অনেক বেশী। আমরা এক কথায় বলতে পারি যে, আমাদের পত্রিকাটি শিক্ষা নগরী ‘রাজশাহী’ থেকে প্রকাশিত হওয়ার পর থেকে একদিনের জন্য বন্ধ হয়নি। আমরা চোখের সামনে দেখেছি যে, এই মহানগরী থেকে অনেক খবরের কাগজ বের হয়েছে। কিন্ত বেশীদিন বাজারে টিকে থাকতে পারেনি। অচিরেই বন্ধ হয়ে গেছে। অনেক পেপার প্রকাশিত হওয়ার পর পরই বন্ধ হয়ে গেছে। যেমন-‘লাল গোলাপ’। কিন্ত এই আধুনিক যুগে আমাদের দৈনিক পত্রিকা ” দৈনিক রাজশাহীর আলো” এখনও বাজারে টিকে আছে। ভবিষ্যতেও থাকবে। এই পত্রিকাটির পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি আর কেউ না। তিনি আমাদের সম্পাদক- প্রকাশক স্যার,শ্রদ্ধেয় স্যার মোঃ আজিবার রহমান। যার অক্লান্ত চেষ্ঠায় এই পত্রিকাটি আজ এত দুর এগিয়েছে। যার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কিভাবে পত্রিকাটিকে সামনে এগিয়ে নিতে হবে, পত্রিকাটির ভাল দিক, কিভাবে পত্রিকাটি গ্রাহকদের কাছে সহজে পৌছে যাবে, এইসব কিছুই ছিল তার চিন্তা- চেতনার ফল। আজকের এই দিনে আমরা এই পত্রিকাটির সাংবাদিকবৃন্দ স্যারকে অনেক ধন্যবাদ, শুকরিয়া জানাই পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি শিক্ষিত, বুদ্ধিমান, সহজ-সরল মানুষ। মানুয়ের সঙ্গে মিশার যোগ্যতা আছে তার। সুদুর জেলা শহর “ফরিদপুর” থেকে শিক্ষা নগরী রাজশাহী’ তে এসে তিনি এই পত্রিকাটির হাল ধরে আছেন। সাবাস স্যার। আপনার নেতৃত্বে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই শ্রদ্ধেয় স্যার মুরুব্বী, গুরুজন। আজকের এই শুভ দিনে আমরা আমাদের উপদেষ্টা মন্ডলীর, বার্তা সম্পাদক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, শুভানুধ্যায়্যীসহ সকলকে জানাই আন্তরিক শূভেচ্ছা ও মোবারকবাদ।
