Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • সারাদেশ

আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নিউজডেস্ক December 30, 2022

আলো ডেস্কঃ এবার সারাদেশেই আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। যদিও সার ও জ্বালানি তেলসহ সব কৃষি উপকরণের বাড়তি দামের কারণে আমন উৎপাদনে কৃষকের বেশি খরচ হয়েছে। তবে গত বছরের চেয়ে এ বছর হেক্টরপ্রতি আমনের ফলন ৭ শতাংশের বেশি হয়েছে। এ বছর প্রথম ভাগে অকাল বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিতে  বোরো ও আউশ ফসল ক্ষতিগ্রস্ত হয়।

আর আমন আবাদ করতে গিয়েও কৃষকরা বৃষ্টিহীনতার মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় আমন আবাদ বৃদ্ধির জন্য সর্বশক্তি নিয়োগ করে। কারণ উৎপাদন বাড়িয়ে খাদ্য পরিস্থিতিতে স্বস্তি আনার জন্য যে কোনো উপায়ে আমন আবাদ সফল করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, এবার কৃষি মন্ত্রণালয় ৫৯ লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তার মধ্যে রোপা আমন ৫৬ লাখ ২০ হাজার হেক্টর এবং বোনা আমন ২ লাখ ৮৫ হাজার হেক্টর। ওই জমি চাষের আওতায় এনে এক কোটি ৬৩ লাখ টন চাল আকারে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ওই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব উপকরণ যথা- বীজ, সার, কীটনাশক ও সম্পূরক সেচ প্রদান, সঠিক সময়ে সঠিক বয়সের চারা রোপণ ও যথাসময়ে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের কার্যকরি উদ্যোগ নেয়া হয়।

কিন্তু আমন মৌসুমের শুরুতেই অপ্রতুল ও অসম বৃষ্টিপাতের কারণে পরিকল্পনা বাস্তবায়নে বড় ধাক্কা লাগে। জুন-জুলাই-আগস্ট একটানা তিন মাস স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও নিচে নেমে আসে বৃষ্টি। ফলে সময়মত বীজ বপন ও চারা রোপণ ব্যাহত হয়। পাশাপাশি পিছিয়ে যায় আমন আবাদ। এমন পরিস্থিতিতে আমন আবাদ নিয়ে কৃষক ও জনমনে শঙ্কা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কৃষি বিভাগ দ্রুততম সময়ে সেচ পাম্প ও সেচ প্রকল্প চালু করার উদ্যোগ নেয়। তবে পরবর্তীতে দেশের আবহাওয়াও হঠাৎ করেই অনুকূলে চলে আসে। শুরু হয় স্বাভাবিক বৃষ্টিপাত। বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় কৃষককে আমন চাষাবাদে আর কোনো সমস্যায় পড়তে হয়নি।

সূত্র জানায়, এ বছর দেশে ৫৯ লাখ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৫৯ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে উৎপাদন হয়েছে। শেষ পর্যন্ত আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। ইতোমধ্যে আমন ধান কাটা শেষ পর্যায়ে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৫৪ হাজার হেক্টর জমির ফসল কাটা হয়েছে, যা মোট জমির প্রায় ৮৩ দশমিক ৬৫ শতাংশ। ওসব জমিতে ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টন চাল উৎপাদন হয়েছে। হেক্টরপ্রতি ফলনের হার ২ দশমিক ৯৭ টন। যদিও এ বছর ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৩১ জেলার ৮০ হাজার ৭৭৭ হেক্টর আমন মৌসুমের ধান আবাদি জমি আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৫ হাজার ৬০০ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে যায়।

সূত্র আরো জানায়, এবার আমনের আশাতীত ফলনের কারণ হচ্ছে অনুকূল আবহাওয়া। আমনের ভালো ফলনের জন্য পরিস্কার সূর্যালোক, অধিক সৌর বিকিরণ, অধিক গড় তাপমাত্রা, কম আপেক্ষিক আর্দ্রতা এবং মেঘমুক্ত আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমনের ভালো ফলন পেয়ে কৃষকরাও ভীষণ খুশি। কারণ আমন ধান দিয়ে আবার শূন্য ভাড়ার পূর্ণ করছে কৃষক।

এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর জানান. ধান  রোপণের পর অনুকূল আবহাওয়া ও আলো বেশি থাকায় এবার হের্ক্টরতি চালের গড় ফলন  প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। মাঠ থেকে ধান কাঁটার পর আমনের যে ফলন পাওয়া যাচ্ছে তাতে  হেক্টরপ্রতি ২.৭৬ টন পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। ওই হিসেবে এ বছর আমনে প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টন চাল উৎপাদন প্রত্যাশা করা হচ্ছে।

অনুকূল আবহাওয়া ছাড়াও বৃষ্টিপাত কম হওয়ায় অনেক নীচু জমি আমন চাষের আওতায় এসেছে  এবং স্বাভবিকের তুলনায় বেশি ফলন হয়েছে। অন্যান্য বছর ওসব জমিতে ধান রোপণ করা সম্ভব হয় না। অনেক সময় রোপন করা গেলেও উপর্যুপরি বন্যায় ফসল নষ্ট হয় এবং কিছু টিকে থাকলেও পোকাণ্ডমাকড়ের আক্রমণে ফলন অনেক কমে যায়। আগামী জুন পর্যন্ত বোরো (২ কোট ৪ লাখ টন), আউস (৩০ লাখ টন) এবং আমন (১ কোটি ৬৩ লাখ টন) ধরে মোট উৎপাদন হবে ৩ কোটি ৯৭ লাখ টন।

Continue Reading

Previous: শিক্ষার্থী ভর্তির ফি আদায়ে অনেক স্কুলই সরকারি নীতিমালার তোয়াক্কা করেনি
Next: ১১ জানুয়ারি সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679783
Users Today : 4467
This Month : 86063
This Year : 651219
Total Users : 679783
Views Today : 23547
Total views : 2724486

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.