ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ( এলপিজি) নতুন দাম নির্ধারণ করে। ইহার আগে গত মাস সেপ্টেম্বর মাসে এই গ্যাসের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। ইহা ছাড়াও আমাদের দেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ১২ টাকা বাড়িয়ে ৭৩ দশমিক শূন্য ৯ টাকা থেকে ৮৪ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়। গত রবিবার সন্ধ্যা ৬ টা থেকে নতুন এই দাম আমাদের দেশে কার্যকর হয়। আন্তর্জাতিক বাজারদর এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে সমন্বয় করে এই দাম নির্ধারণ করা হয়েছে। বিইআরসি কর্তৃপক্ষ জানান,আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, জাহাজ ভাড়া বেশী,এলপিজি পরিবহনে যানবাহনে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই বাড়তি দাম নির্ধারণ করা হয়।
আমাদের দেশে ১২
