Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

আরাকানে যুদ্ধবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাস্তব আলোচনা: হাই রিপ্রেজেন্টেটিভ

নিউজডেস্ক April 9, 2025

আলো ডেস্ক

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, আরাকানে যাতে দ্রুত শান্তি এবং স্থিতি ফিরে আসে, সেখানে অত্যন্ত মানবিক একটা পরিস্থিতি যাচ্ছে, সেটা নিরসনে আমরা আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। সেজন্য দরকার বিবাদমান দুই পক্ষের যুদ্ধের বিরতি। সেই সময় থেকে প্রত্যাবাসনের বিষয়ে একটা বাস্তব আলোচনা করতে পারবো।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, আলোচনায় আমাদের ধারণা হয়েছে যে, জাতিসংঘ যখন মানবিক সহায়তা দেবে, সে সময় যুদ্ধাবস্থা দুই পক্ষই পরিহার করবে। তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি, এটির খুব বেশি দেরি নেই।

তিনি বলেন, আমরা ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় কিস্তিতে মিয়ানমারের কাছে ৮ লাখ রোহিঙ্গার যে তালিকা দিয়েছিলাম, সেই তালিকা থেকে ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গার তথ্য পর্যালোচনা করেছে। তার মধ্যে তারা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন, যারা মিয়ানমার থেকে এসেছেন। আর বাকি ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম নিয়ে কিছুটা কনফিউশন আছে, সেটা দূর করার জন্য আমরা দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবো। একইসঙ্গে তারা আমাদের বলেছেন— বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার তথ্য পর্যালোচনা অতি দ্রুত সম্পন্ন করবেন।

তিনি বলেন,  এই ১ লাখ ৮০ হাজার যাদের ঠিক করা হয়েছে, তারা কিন্তু কালকেই চলে যাচ্ছেন না। প্রত্যেক প্রত্যাবাসনের একটা প্রক্রিয়া আছে। তারা যাবে, কীভাবে যাবে। যেখানে যাবে সেখানের অবস্থা, নিরাপত্তা ও সুরক্ষার বিষয় আছে, যেখানে যাবেন সেখানে জীবন-জীবিকার সংস্থান আছে কিনা।  শুধু রোহিঙ্গা নয় , যেকোনও প্রত্যাবাসনে এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। এগুলো নিরসন করতে হবে। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। কারা প্রত্যাবাসিত হবেন, তার জন্য যেমন মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশন নিতে হচ্ছে, এই প্রক্রিয়া ২০১৮ সালে মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়, সেই অনুযায়ী হয়েছে।

হাই রিপ্রেজেন্টেটেটিভ বলেন, সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, রাখাইন কিন্তু এখনও মিয়ানমারের সার্বভৌম অঞ্চল। ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সঙ্গে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়া তাদের একটি মৌলিক অবস্থান। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছে, আমাদের সঙ্গে আলাপ-আলোচনার সময়, তারা এটা পুনর্ব্যক্ত করেছে দ্ব্যর্থহীনভাবে। সে কারণেই আমরা মনে করি, এই ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাদের আমরা ফিরিয়ে নেওয়ার বন্দোবস্ত করতে পারবো। তবে সময় লাগবে, এটা তো কালকেই হচ্ছে না। যাতে তারা দ্রুত সময় যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে, সেজন্য আমরা         মিয়ানমারে বাস্তবে যারা কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করবো। প্রধান উপদেষ্টা বলেছেন যে, আগামী ঈদ তারা মিয়ানমারে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৮ বছরে আমরা প্রত্যাবাসনের জন্য একটা নির্দিষ্ট সংখ্যা পেলাম। এখন কথা হচ্ছে, একটা জনগোষ্ঠীকে তো আপনি আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না। তার নিরাপত্তা দেখতে হবে, সেখানে গিয়ে যাতে জীবিকা নির্বাহ করতে পারে, সেটা দেখতে হবে। এই কাজ আমরা একা পারবো না।

Continue Reading

Previous: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি
Next: নাবিল গ্রুপের পরিচালক ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570616
Users Today : 4709
This Month : 149987
This Year : 542052
Total Users : 570616
Views Today : 22459
Total views : 2082963

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.