Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ইউপি নির্বাচন: ট্রাম্পকার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছেন মেম্বার প্রার্থীরা

নিউজডেস্ক November 20, 2021

আলো ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ব্যাপকতা মাত্রা ছাড়িয়েছে। জানা যায়, মেম্বার (সদস্য) প্রার্থীদের মধ্যে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গত ৮ নভেম্বর মেহেরপুর ও গত ৪ নভেম্বর নরসিংদীর সহিংসতা মেম্বার প্রার্থীদের কেন্দ্র করেই।

সূত্র জানায়, চেয়ারম্যান প্রার্থীদের মতো মেম্বার প্রার্থীরাও এবারের ভোটে জবরদস্তি বা প্রভাব বিস্তার করছেন। ২৫৪জন চেয়ারম্যানের সঙ্গে ৮৩৪জন মেম্বার ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। অন্যবারের তুলনায় যে কারণে মেম্বার প্রার্থীরা সহিংসতা জড়াচ্ছেন বেশি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইউপি ভোটের ফাঁকা মাঠে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দ্বন্দ্বে জড়াচ্ছেন। ট্রাম্পকার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছেন মেম্বার প্রার্থীরা। বিভিন্ন বলয় থেকে তৃণমূলে মেম্বার প্রার্থীদের সমর্থনও দেওয়া হচ্ছে। কোথাও স্থানীয় সংসদ সদস্য আবার কোথাও উপজেলা চেয়ারম্যান আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিজ নিজ বলয় প্রতিষ্ঠা করতে গিয়ে সহিংসতা বাড়ছে বলে সূত্র নিশ্চিত করেছে। আরও জানা গেছে, এবারের ভোটে মাদকসেবী ও কালোটাকার প্রভাব অনেক বেশি।

এ পর্যন্ত দুইধাপে ১১৯৭টি ইউপির ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৭৫৬টি ইউপিতে জয়লাভ করেছে। এর মধ্যে ভোট ছাড়াই রয়েছেন ২৫৪জন। সরাসরি ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন ৫০২টি ইউপিতে। অন্যদিকে সরাসরি ভোটে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে ৪১৬টি ইউপিতে। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহীরা। স্বতন্ত্রদের মধ্যে প্রায় শতাধিক ইউপিতে জয়ী আবার বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা।

এছাড়াও জাতীয় পার্টি-জাপা ১৩টি, জাতীয় পার্টি-জেপি-৫টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ৪টি, অন্যান্য দলের ৩জন বিজয়ী হয়েছেন। বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগের বিদ্রোহীরা। ভোটে জয়ী হতে বিদ্রোহীদের প্রভাব বিস্তারের কারণে সহিংসতাও বেড়েছে।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এসব সহিংসতায় সারা দেশব্যাপী গ্রেফতারও হচ্ছেন অসংখ্য মানুষ। সূত্র জানায়, ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বৃহস্পতিবার ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের ২৫টি জেলায় সহিংসতায় বৃহস্পতিবার পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। হত্যা মামলা হয়েছে ৪৩টি। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তিকে।

নিহতের মধ্যে নরসিংদীতে দুই দফায় ৯ জন, বরিশালে ছয়জন, কক্সবাজারে পাঁচজন এবং মাগুরায় চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া গাইবান্ধা, মেহেরপুর, রাঙামাটি ও ঢাকার ধামরাইয়ে দুজন করে নিহত হয়েছেন। সিলেট, নড়াইল, রাজবাড়ী, ঝালকাঠি, চট্টগ্রাম, রংপুর, পাবনা, কুমিল্লা, মাদারীপুর, পিরোজপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, বাগেরহাট, মৌলভীবাজার, যশোর, ভোলা ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন।

নওগাঁয় বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তি ১২ নভেম্বর সংঘর্ষে আহত হন। নির্বাচনে সংঘটিত সহিংসতার ব্যাপারে বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, এই নির্বাচনে আমরা শুধু চেয়ারম্যান পদে প্রতীক দিচ্ছি, কিন্তু মেম্বার পদে কোনো প্রতীক নেই। তাদের কোনো প্রতীক থাকে না। আপনারা যদি ঘটনাগুলো দেখেন, মেম্বারদের মধ্যেও গোলমাল। শুধু যে চেয়ারম্যান প্রতীক দিচ্ছি দেখেই মারামারি তা কিন্তু না।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সহিংসতা অনেক কমিয়ে আনা হয়েছে, তবে এটা ঠিক, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা আগেও হয়েছে। এখনও হোক সেটা চাই না। একটা হানাহানি, ভোট দিতে গিয়ে মানুষের প্রাণ যাবে এটা কখনও গ্রহণযোগ্য নয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কণ্ঠে অবশ্য ভিন্ন সুর বাজছে। নির্বাচনে ‘সেরকম’ কোনো সহিংসতা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, যেসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে, সেসব এলাকা আগে থেকেই সহিংসতাপ্রবণ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রতি সিইসি গত দুই ধাপের ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম উপস্থিত ছিলেন না।

কে এম নূরুল হুদা বলেন, ‘আমার অঞ্চলভিত্তিক কথা বলা ঠিক হবে না। কিন্তু যেসব এলাকায় এসব ঘটনা (সহিংসতা) ঘটেছে, সেগুলো আসলেই একটা অস্থিতিশীল পরিস্থিতির জায়গা। এসব জায়গায় এ রকম ঘটনা ঘটে।’

এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে সহিংসতায় জড়িয়ে কোনো সমর্থক যদি মারা যান তবে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী। রীতিমতো ইনস্যুরেন্স কম্পানির মতো করে ঘোষণা দেওয়া হয়েছে, হাসপাতালে গেলে চিকিৎসা ও সংসার খরচের দায়িত্ব নেবেন ওই প্রার্থী।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম যুবরাজ এই ঘোষণা দেন। নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকা- শুরুর আগেই তিনি গত ২৫ ও ২৬ অক্টোবর নিজ বাড়িতে কর্মীদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এ বক্তব্য ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সাইফুল ইসলাম বলছেন, ‘আমার নির্বাচন করতে গিয়ে যদি কোনো কর্মী মারা যান, তাঁর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে। আর যদি খুনাখুনি-বাইড়াবাইড়ি করে হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে আমি সম্পূর্ণ খরচ বহন করব, তাঁর সংসারের খরচও আমি চালাব।’

সিরাজদিখানের ১৪টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ৭ ডিসেম্বর। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হয়নি।

সাইফুল ইসলাম বলেন, ‘এই নির্বাচন পারপাসে লোক মারা যেতে পারে। আমার কর্মী যাঁরা তাঁদের একটা লিস্ট (তালিকা) আছে। এই লিস্টটা করতাছি, এই লিস্টটা আমার কাছে আছে।

Continue Reading

Previous: ধারণক্ষমতার চেয়ে রাজধানীর সড়কে যানবাহন বেশি
Next: নানা উদ্যোগ সত্ত্বেও কমানো যাচ্ছে না তিতাসের সিস্টেম লস

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183723
Users Today : 1584
This Month : 131238
This Year : 155159
Total Users : 183723
Views Today : 10120
Total views : 551393

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.