Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কমেছে বৈদেশিক মুদ্রা আয়, পরিস্থিতির দ্রুত উন্নয়ন কাম্য

নিউজডেস্ক November 6, 2022

সম্পাদকীয়ঃ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বিদেশ থেকে আসা অর্থ। তবে ইদানীং বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রপ্তানি আয় ও রেমিট্যান্স বা প্রবাসী আয় টানা দুই মাস হ্রাস পাওয়ায় রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে এমনিতেই রিজার্ভ নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বর ও অক্টোবরে রপ্তানি আয় ও রেমিট্যান্স কমায় রিজার্ভে চাপ আরও বেড়েছে। এদিকে ৮ নভেম্বরের মধ্যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বড় অঙ্কের দেনা একসঙ্গে পরিশোধ করতে হবে।

এতে রিজার্ভ আরও কমবে। উল্লেখ্য, বর্তমানে রিজার্ভ রয়েছে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার। এটি ৩৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসতে পারে। এ পরিস্থিতিতে কীভাবে রিজার্ভের পরিমাণ বাড়ানো যায়, সেই পথটি খুঁজে বের করতে হবে। রপ্তানি আয় কমার প্রবণতা শুরু হয় গত সেপ্টেম্বরে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় গত বছরের অক্টোবরের তুলনায় প্রায় ৮ শতাংশ কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা না কাটলে রপ্তানির বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। রপ্তানিকারকরা বিকল্প বাজার ধরার চেষ্টা করছেন; কিন্তু এ ধরনের বাজারও খুব সীমিত। কারণ সব দেশই এখন মন্দাকবলিত। এ অবস্থায় সরকারের উচিত, দেশের রপ্তানিকারকদের সমস্যাগুলোয় অধিকতর নজর দেওয়া। তাদের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। অন্যদিকে মন্দার কারণে বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হওয়ারও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে অনেক প্রবাসী কর্মী চাকরি হারাতে পারেন। এর ফলে রেমিট্যান্সের প্রবাহ আরও কমে যেতে পারে। এতে ডলারের বাজারে অস্থিরতা আরও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার অর্থ হলো, ডলারের দাম আরও বৃদ্ধি পাওয়া। এতে দ্রব্যমূল্য আরও বেড়ে যেতে পারে। ব্যবসায়ীরা এলসি খুলতে আরও বেশি সমস্যায় পড়তে পারেন। সব মিলে সামগ্রিক অর্থনীতিতে পড়বে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব। প্রশ্ন হলো, এ পরিস্থিতিতে আমাদের করণীয় কী? বিভিন্ন দেশে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেসব দেশে রপ্তানি আদেশও কমে গেছে। এতে এ মুহূর্তে আমাদের রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তাই রেমিট্যান্সের ওপরই আমাদের জোর দিতে হবে বেশি। বৈদেশিক শ্রমবাজারগুলো ধরে রেখে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী কর্মীদের উৎসাহিত করতে হবে।

রিজার্ভে চাপ কমানোর একটি ভালো উপায় হলো, আমদানি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া। ভোগ্যপণ্যের ক্ষেত্রে দ্রুততম সময়ে আমদানি ব্যয় কমানোর কাজটি কঠিন হলেও বিলাসী পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় কমানো সম্ভব। এ ব্যাপারে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আমদানি ব্যয় কমানোর আর কী কী সুযোগ আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে। এ সময়ে আমদানিনির্ভর নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে। অনুৎপাদনশীল খাতে বৈদেশিক মুদ্রার খরচ বন্ধ করতে হবে কঠোরভাবে। আমরা আশা করি, এসব পদক্ষেপে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।

Continue Reading

Previous: দ্বিতীয় সপ্তাহেও ‘দামাল’ এর বাজিমাত
Next: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্রুত চাল ও গম আমদানি করতে যাচ্ছে সরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195565
Users Today : 128
This Month : 143080
This Year : 167001
Total Users : 195565
Views Today : 542
Total views : 613004

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.