Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

করোনার নতুন সক্রমন রোধে সতর্ক হতে হবে

নিউজডেস্ক December 5, 2021

সম্পাদকীয়ঃ করোনার করাল থাবা থেকে বিশ্ব এখনো মুক্ত হতে পারেনি। এর ভয়ঙ্করী প্রভাব আরও বাড়তে শুরু করেছে। প্রতিনিয়ত ভাইরাসটির মিউটেশন হচ্ছে, নতুন নতুন ধরন বা ভেরিয়েন্ট আসছে। সর্বশেষ যে ভেরিয়েন্টটি বিশ্বে আতঙ্কের কারণ হয়ে উঠেছে সেটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন।

দক্ষিণ আফ্রিকাসহ দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার সাতটি দেশে প্রথম এর বিস্তার লক্ষ করা যায়। নতুন ভেরিয়েন্টের সংক্রমণক্ষমতা অনেক বেশি হওয়ায় বেশির ভাগ দেশ আফ্রিকার এসব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

কিন্তু তার পরও ঠেকানো যায়নি ভাইরাসের ছড়িয়ে যাওয়া। গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ ২৫টি দেশে ওমিক্রন ছড়িয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশে এখনো ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে দুজন রোগী পাওয়া গেছে। তাই বাংলাদেশেও ধরনটি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

এটি স্বস্তির বিষয় যে, বাংলাদেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কম। দৈনিক দুই শ থেকে তিন শর মধ্যে থাকছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১ থেকে ২ শতাংশের মধ্যেই থাকছে।

কিন্তু বিশ্বব্যাপী নতুন যে ঢেউ শুরু হয়েছে তার ছোঁয়া বাংলাদেশেও যেকোনো মুহূর্তে লাগতে পারে। আর ওমিক্রন ভেরিয়েন্ট প্রবেশ করলে সেটি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই ওমিক্রন ঠেকাতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আছে বিমানে ওঠার আগে করোনা নেগেটিভ সনদ দেখানো এবং ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এমন দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা।

কিন্তু এতে কি ওমিক্রন ঠেকানো সম্ভব হবে? উদ্যোগগুলো কার্যকর করতে দেরি হওয়ায় এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জন যাত্রী নিখোঁজ হয়ে গেছেন। তাঁদের মোবাইল ফোনও চিহ্নিত করা যাচ্ছে না।

তাঁদের কেউ আক্রান্ত হয়ে থাকলে ভেরিয়েন্টটি এরইমধ্যে ছড়িয়ে গিয়ে থাকতে পারে। যাঁদের হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে তাঁরাও সেখানে নিয়মমাফিক থাকছেন না। অভিযোগ আছে, অনেকে হোটেল থেকে বেরিয়ে ঘোরাঘুরিও করছেন। এ ধরনের শিথিলতা থাকলে কোয়ারেন্টিন করেও কোনো লাভ হবে না।

সিঙ্গাপুরভিত্তিক সংক্রামক রোগের চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তিন থেকে ছয় মাসের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। দক্ষিণ আফ্রিকায় এরইমধ্যে ওমিক্রন সংক্রমণের হার ডেল্টাকে ছাড়িয়ে গেছে।

কাজেই ধরে নিতে হবে আমরাও সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বর্তমানে মানুষের চলাফেরা, আচার-আচরণে করোনাসংক্রান্ত সচেতনতা নেই বললেই চলে।

গণপরিবহনে গাদাগাদি করে মানুষ চলাচল করছে। গণপরিবহন, হাট-বাজার, বিপণিবিতান, অফিস-আদালত কোথাও মানুষ মাস্ক প্রায় পরছেই না। হাত ধোয়া, দূরত্ব মেনে চলার তো প্রশ্নই ওঠে না।

স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আবারও কড়াকড়ি আরোপ করা জরুরি হয়ে উঠেছে। এ ক্ষেত্রে সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে
Next: বিজয়ের মাস ডিসেম্বর (০৬)

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026
এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

July 18, 2026
প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

July 18, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

July 18, 2026
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

187632
Users Today : 3372
This Month : 135147
This Year : 159068
Total Users : 187632
Views Today : 13861
Total views : 568193

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.