Skip to content
October 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

কানাডায় খালিস্তান আন্দোলনের আরেক নেতা খুন

নিউজডেস্ক September 21, 2023

আন্তর্জাতিক ডেস্ক: খালিস্তান আন্দোলনের নেতা হিসেবে পরিচিত হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ আনার রেশ না কাটতেই এবার খুন হলেন আরেক শিখ নেতা সুখদুল সিং। স্থানীয় সময় বুধবার রাতে কানাডার ম্যানিটোবা অঙ্গরাজ্যের উইনিপেগে দুই দল সন্ত্রাসীর মধ্যে সহিংসতা চলাকালে তিনি গুলিতে খুন হন।

সুখদুল কানাডায় খালিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর বুধবার প্রকাশিত তালিকায় তাকে ‘এ ক্যাটাগরির’ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারতের দাবি, ভুয়া পাসপোর্ট ব্যবহার করে পাঞ্জাবের মোগা থেকে ২০১৭ সালে কানাডায় পালিয়ে যান সুখদুল সিং। তিনি ভারতের তালিকাভুক্ত সন্ত্রাসী আর্শদীপ দালার ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করা হয়েছে।

সুখদুল খুন হওয়ার পর ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সরকারের কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে, গত জুনে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত।

এ ঘটনার জেরে কানাডা-ভারত একে অপরের কূটনীতিক বহিষ্কারের পর ইতোমধ্যে ‘প্রক্রিয়াগত কারণ’ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কানাডার নাগরিকদের সব ভিসা দেয়া বন্ধ করেছে ভারত।

এছাড়াও, কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ভারত সরকার খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিংকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর তকমা দিয়েছে। নিজ্জর (৪৫) ভারতের পাঞ্জাবের নাগরিক এবং তিনি ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে গুরুদুয়ারার বাইরে খুন হন তিনি। ভারতের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তাঁর নাম রয়েছে এবং তাঁকে ধরিয়ে দিতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: পিটার হাস
Next: প্রতিনিয়তই ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে সৌদি আরব: সৌদি যুবরাজ

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026
বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে ‘দৈনিক রাজশাহীর আলো’

October 3, 2026
বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

October 3, 2026
গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

গোদাগাড়ীতে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান

October 3, 2026
চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

October 3, 2026

আরও খবর

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026
রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

October 3, 2026
হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রূপালী

October 3, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

607721
Users Today : 3908
This Month : 14001
This Year : 579157
Total Users : 607721
Views Today : 23428
Total views : 2288058

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.