স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৬ বছর পূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার অনুরাগ কমিউনিটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির মঞ্চ আলোকিত করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন দৈনিক রাজশাহীর আলো-এর ১৬ বছরের পথচলায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহীর উন্নয়ন, নাগরিক সেবা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক রাজশাহীর আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ আজিবার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন ডা. এস.এম.এ মান্নান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী শিক্ষা বোর্ডের পিআরও শামীমা নাইস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম রেজা।
রাজশাহীর আলোর উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ আবু বাক্কার আলী, ইব্রাহিম হায়দার, মোমিন ইসলাম নিশান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আব্দুল মুগনী নীরো, বার্তা সম্পাদক মাসুদ রানা, ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান টিটু, দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার রাতুল সরকার, স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক বাবু, স্টাফ রিপোর্টার মোঃ লিয়াকত আলী, স্টাফ রিপোর্টর রফিকুল ইসলাম, সিনিয়র ফটোসাংবাদিক মোঃ ফায়সাল হোসেন, মোহনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর, মোহনপুর সাংবাদিক ঐক্য পরিষদ ক্লাবের সভাপতি মোঃ রাজিব খান, রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. রজব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভায় দৈনিক রাজশাহীর আলো’র দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনের ভূমিকা এবং ভবিষ্যৎ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
পরে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে কেক কেটে পত্রিকাটির ১৬তম বর্ষপূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী মুহাম্মাদ ওয়াইস, অনুষ্ঠিানটি পরিচালনা করেন ডা. রাসেল মিয়া। পরে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
১৬ বছর পেরিয়ে
