Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

কিউইদের হারিয়ে টেস্ট সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া

নিউজডেস্ক March 3, 2024

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। এরপর টেস্ট সিরিজও জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। দুই টেস্টের প্রথমটিতে কিউইদের ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর এতে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

রোববার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছিল দু’দল। শেষ ইনিংসে নিউজিল্যান্ডের জয়ের জন্যে লক্ষ্য জিল ৩৬৯ রান। তবে নাথান লায়নের বোলিং ঘূর্ণিতে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

এর আগে শনিবার (২ মার্চ) ম্যাচের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১১১ যান। বাকি দুই দিনে কিউইদের প্রয়োজন ছিল ২৫৮ রান এবং হাতে ছিল ৭ উইকেট। তবে চতুর্থ দিনের শুরুর দশ ওভারেই স্বাগতিকদের আরও ৩ উইকেট তুলে নেন নাথান লায়ন। পেয়ে যান নিজের ২৪তম টেস্ট ফাইফার।

আগের দিন ফিফটি করা রাচিন রবীন্দ্রকেও ফিরিয়েছেন নাথান। আট নম্বরে ব্যাটিংয়ে এসে ওয়ানডে মেজাজে ব্যাট করার চেষ্টা করেন স্কট কুগ্গেলেইজন। তবে তিনিও টিকতে পারেননি ক্রিজে বেশিক্ষণ। ২৮ বলে খেলেছেন ২৬ রানের ইনিংস। তার বিদায়ের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের ইনিংস। চা বিরতির পরপরই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন রাচিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করে শেষ উইকেট পর্যন্ত টিকে ছিলেন ডরিয়েল মিচেল। তবে আর কেউ তেমন কোনো ইনিংস খেলতে না পারলে বড় হার নিয়েই মাঠ ছেড়েছে কিউইরা।

এর আগে প্রথম ইনিংসে ক্যামেরুন গ্রিনের ১৭৪ রানে ভর করে ২০৪ রানের বড় লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিনের অসাধারণ সেই ইনিংসের ফলে প্রথম ইনিংসে ৩৮৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। জবাবে ১৭৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। এই ইনিংসে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৭১ রান করেছিল গ্লেন ফিলিপস।

আগ্রাসী ব্যাটিং করেছিলেন ম্যাট হ্যানরি। ৪ ছক্কায় ৩৪ বলে করেছিলেন ৪২ রান। তবে তাও ফলো-অন এড়াতে ব্যর্থ হয়েছিল স্বাগতিকরা। যদিও সেই সুযোগ না নিয়ে ফের ব্যাটিংয়ে আসে অস্ট্রেলিয়া। বড় লিড স্কোরবোর্ডে রেখে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রান তুলতে পারে সফরকারী অস্ট্রেলিয়া। তবে প্রথম ইনিংসের বড় সংগ্রহের বদৌলতে প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে সক্ষম হয় তারা।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করে বড় জয় নিশ্চিত করেছে প্যাট কামিন্স বাহিনী। এদিন ৬৫ রান খরচায় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাথান লায়ন। ম্যাচ সেরা হয়েছেন ১৭৪ রান করা ক্যামেরুন গ্রিন। সিরিজের দ্বিতীয় টেস্ট হাগলে ওভালে অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।

 

Continue Reading

Previous: নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে বিপত্তিতে পপগায়িকা রিহানা!
Next: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

692202
Users Today : 4151
This Month : 98482
This Year : 663638
Total Users : 692202
Views Today : 17431
Total views : 2787051

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.