ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৩ শে জুলাই রোজ বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোর রাতে নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো.শরিফুল ইসলাম শরিফ (চেয়ার), সহ-সভাপতি পদে মো.এনামুল হক (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু (আনারস),সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমরান আলী (মই),কোষাধ্যক্ষ পদে মো. মাহাবুর আলম (মাছ) বিজয়ী হয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. মামুন অর রশিদ (গোলাপ ফুল),ধর্মবিষয়ক সম্পাদক পদে মো.রবিউল ইসলাম (বই), প্রচার সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন মুন (রিকশা),ক্রীড়া সম্পাদক পদে মো.রাকিবুল ইসলাম তুহিন (ক্রিকেট ব্যাট), সাংস্কৃতিক সম্পাদক পদে মো.আব্দুল্লাহ (টিউবওয়েল) নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো.সুজন সরকার,মো. আজিজুল হক, মো.মখলেছ হোসেন, খোন্দকার রহমান ও মো. সালেহুল ইসলাম।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বিজয়ীরা কেশরহাট বাজারের সমস্ত ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজারের উন্নয়ন,সমিতির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
