Skip to content
October 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কোচিং বাণিজ্যে হুমকির মুখে শিক্ষা ব্যবস্থা

নিউজডেস্ক September 20, 2023

সম্পাদকীয়

সম্পাদকীয়: একজন মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ চাহিদা। একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা কোন বিকল্প নেই।

কিন্তু বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় কোচিং বাণিজ্য মহামারী আকার ধারণ করেছে। রাজধানীসহ দেশের প্রায় প্রতিটি জেলা, এমনকি থানা শহরেও রয়েছে এর শাখা ও প্রশাখার বিস্তার। কোনোভাবেই যেন রোধ করা যাচ্ছে না শিক্ষা ধ্বংসের এই আত্মঘাতী প্রবণতা।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকদের একাংশ সতর্ক হলেও চোখ ফাঁকি দিয়েই চলছে কোচিং বাণিজ্য।

দেখা যায় কিছু অসাধু শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানে মনযোগী না হয়ে কোচিং বাণিজ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখেন। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই সকল শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন। অনেক সময় দেখা যায় সাবজেক্টের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীকে ফেল পর্যন্ত করিয়ে দেওয়া হয়। এক গবেষণায় দেখা গেছে, সারা দেশে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের মোট শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ কোটির বেশি।

এর মধ্যে অর্থের বিনিময়ে কোচিং নেয় ৪ কোটি ২৪ লাখের মতো শিক্ষার্থী। ছোট-বড় মিলিয়ে দেশে কোচিং সেন্টারের সংখ্যা দুই লাখের মতো। আর এসব কোচিং সেন্টারে প্রতি বছর লেনদেন হয় ৩৫ হাজার কোটি টাকার মতো। ২০১১ সালের উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়ার ঠিক পরের বছরই‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’নামে একটি নিতিমালা জারি করা হয়। কিন্তু স্বদিচ্ছার অভাবে বর্তমানে মাঠ পর্যায়ে এই নীতিমালা বাস্তবায়নের হার প্রায় শূন্য।

পাশাপাশি নীতিমালায় শাস্তির বিধান না থাকা ও শিক্ষা আইন প্রণয়নে দীর্ঘসূত্রতার কারণে থামানো যাচ্ছেনা এই কোচিং বাণিজ্য। দেশে যদি এই হারে কোচিং বাণিজ্য চলতে থাকলে শিক্ষার মূল লক্ষ্য খুব তাড়াতাড়ি ব্যর্থ হবে। সৃজনশীল শিক্ষার্থীর অভাবে পড়বে রাষ্ট্র ও সমাজ।

তাই সরকারকে এখনি সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। বাণিজ্য বন্ধে শুধু নীতিমালা জারি করলেই হবে না, নীতিমালা বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। কোনো শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে কঠোর শাস্তি প্রদান করতে হবে।

মূল বই ও মূল ক্লাসকে প্রাধান্য দিতে হবে। এর পরও যারা দুর্বল থাকবে, অভিভাবক তাদের জন্য গৃহশিক্ষক রাখাসহ নানা পদক্ষেপ নিতে হবে। কিন্তু কোচিংকে বাণিজ্যিক রূপ দেওয়া যাবে না।

পাশাপাশি নোট বা গাইড বইসহ সব রকম সহায়ক বই নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি একবারে সারাদেশের কোচিং বন্ধ করা সম্ভব নয় তাই কোচিংকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য অবিলম্বে দেশের সব স্কুল, কলেজভিত্তিক কোচিং বাণিজ্য ধীরেধীরে বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Continue Reading

Previous: সিন্ডিকেট ভাঙার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সিপিবির
Next: খেলাপি ঋণ আদায়ের মামলা নিষ্পত্তির ধীরগতিতে আটকে পড়েছে বিপুল টাকা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

604408
Users Today : 595
This Month : 10688
This Year : 575844
Total Users : 604408
Views Today : 5472
Total views : 2270102

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.