Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

গবাদিপশুর ফার্মের ধুলোকণায় সারাবে অ্যাজমা!

নিউজডেস্ক December 8, 2021

আলো বিদেশ ডেস্ক: গবাদিপশুর ফার্মের ধুলোকণায় সারাবে অ্যাজমা!
গ্রামীণ জনপদে গবাদিপশুর ফার্ম থেকে সৃষ্ট ধুলিকণায় মিলবে অ্যাজমার চিকিৎসা। বিজ্ঞানীরা এরইমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছেন। ফলে তারা গবাদিপশুর ফার্ম থেকে সৃষ্ট ধুলিকণা নিয়ে গবেষণা করছেন।

এর মধ্যে চারটি রাসায়নিক উপাদান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। কমপক্ষে একটি উপাদান আছে, যা অ্যাজমা ও এলার্জি সংশ্লিষ্ট রোগ প্রতিরোধ করতে পারে।

এ খবর দিয়েছে সিঙ্গাপুরের অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি বিষয় লক্ষ্য করে আসছেন। তা হলো যেসব শিশু বিভিন্ন ফার্মের কাছে পালিত হয়, তারা শহরে বড় হওয়া শিশুদের তুলনায় খুব কমই অ্যাজমা ও অন্যান্য এলার্জিং সংশ্লিষ্ট রোগ সৃষ্টির এলার্জেনের সংস্পর্শে আসে।

পেনসিলভ্যানিয়া ও ওহাইর ফার্মিং এলাকায় বসবাসকারী ‘আমিশ’ নামের একটি ক্রিস্টান সম্প্রদায় তাদেরকে কৌতুহলী করে তোলে। গবেষকরা লক্ষ্য করলেন অন্যান্য ফার্ম এলাকায় বসবাসকারী শিশুদের তুলনা ওই দুটি রাজ্যের ওই সম্প্রদায়ের শিশুদের মধ্যে অ্যাজমায় আক্রান্তের হার সর্বনিম্ন। ফলে বিজ্ঞানীরা এখন মনে করছেন, এই ‘আমিশ’ শিশুরাই হতে পারে অ্যাজমা ও অন্যান্য এলার্জিসৃষ্ট রোগ প্রতিরোধের ক্লু।

এই ক্লু ধরে আবিষ্কার হতে পারে এসব রোগের সুচিকিৎসা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বছরের পর বছর ধরে এলার্জি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে শিশুদের মধ্যে কমপক্ষে ৩০ ভাগই এলার্জিতে আক্রান্ত। তাদের মধ্যে শতকরা প্রায় ১০ ভাগের আছে অ্যাজমা এবং এলার্জিক রাইনিটিস।

এলার্জিক রাইনিটিসে অনবরত নাক দিয়ে সর্দি ঝরতে থাকে। নাক বন্ধ থাকে। হাঁচি হয়। নাকের ভিতর চুলকায়। সিঙ্গাপুরে অ্যাজমার প্রভাবে স্বাস্থ্য ও অন্যান্য মিলে ১৯৯২ সালে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলারের। স্থানীয় দুটি আলাদা গবেষণা অনুযায়ী, বর্তমানে এই খরচ দাঁড়াতে পারে ১৫০ কোটি ডলার।

‘আমিশ’ সম্প্রদায়ের দীর্ঘদিনের একটি রীতি আছে ফার্মিং খাতে। তারা আধুনিক প্রযুক্তি পরিহার করে চলে। ২০১৬ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, বাড়িতে যেসব ধুলোবালি আছে তা আমিশ সম্প্রদায়ের শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করেছে। এসব ধুলিকণায় আছে ফার্মে পালিত গরু এবং একই রকম বিভিন্ন পশুর মাইক্রোবস।

আর লোকজনের বাসাও পশুদের ঘরের কাছাকাছি। এই গবেষণাকে আরো একধাপ সামনে এগিয়ে নিয়েছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) বিজ্ঞানীরা। তারা ওইসব ধুলোকণার মধ্যে মূল্যবান রাসায়নিক উপাদান শনাক্ত করেছেন। এইসব উপাদান শিশুদের অ্যাজমা থেকে প্রতিরক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

এনটিইউয়ের নানিয়াং এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. শ্যান স্নাইডার। তিনি ও তার টিম ওই ধুলোকণার মধ্যে চারটি রাসায়নিক উপাদান শনাক্ত করেছেন। মানব শরীরের ফুসফুসের কালচার পরীক্ষায় দেখা গেছে এর মধ্যে একটি উপাদান অ্যাজমা প্রতিরোধে কার্যকর।

তবে ইন্ডাস্ট্রিয়াল ফার্মের পশুদের মধ্যে এসব রাসায়নিক উপাদান নেই। ড. শ্যান বলেছেন, দৃশ্যত গ্রামীণ এসব ফামারে পালিত পশুদের মধ্যে কোনো হতাশা নেই। উদ্বিগ্ন অথবা হতাশাজনক অবস্থায় থাকে যেসব পশু তাদের তুলনায় এসব খামারের পশুরা ভিন্ন ভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করে থাকে।

তার সহ গবেষক ড. মুরিসিয়াস মারকাস ডোস স্যান্তোস। তিনি বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল ফার্মে পালিত পশুদের বিভিন্ন রকম চিকিৎসা দেয়া হয়েছিল। এর মধ্যে ছিল বিভিন্ন রকম খাবার ও এন্টিবায়োটিক। এতে তাদের মাইক্রোবিয়োম পরিবর্তন হয়ে যায়।

এতে পশুদের দেহে প্রোটিনের রাসায়নিক পরিবর্তনে নেতৃত্ব দেয়। ড. স্যান্তোষ বলেন, যখন পশুদের মলিকিউলার পরিবর্তন ঘটে, মানুষ যখন ওইসব পশুর সংস্পর্শে আসে বা তাদের কোনো প্রোডাক্ট ব্যবহার করে, তখন তা মানব শরীরকেও প্রভাবিত করে।

এসব মলিকিউলার পরিবর্তন অ্যাজমা এবং এলার্জি প্রতিরোধ করতে পারে। এখন এসব রাসায়নিক উপাদান কিভাবে কার্যকর ওষুধ থেরাপিতে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা করছেন তারা।

একই সঙ্গে অ্যাজমা ও এলার্জি সংক্রমণ প্রতিরোধে আরো রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা চলছে। ড. স্যান্তোষ বলেন, বিশ্বজুড়ে অন্যান্য গ্রামীণ ফার্মগুলোতে এসব রাসায়নিক উপাদান আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

এজন্য তারা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার অন্য ফার্মগুলো থেকে পরিবেশগত নমুনা নিয়ে পরীক্ষা করবেন। এর আগে তারা এ গবেষণা করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে।

Continue Reading

Previous: মার্কিন নাগরিকদের ফ্রান্স-জর্দান সফর নিষিদ্ধ
Next: পরবর্তী মহামারি আরও প্রাণঘাতী হতে পারে : সারা গিলবার্ট

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183800
Users Today : 1661
This Month : 131315
This Year : 155236
Total Users : 183800
Views Today : 10752
Total views : 552024

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.