Skip to content
October 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজপথে জাগলো বাংলাদেশের বিবেক

নিউজডেস্ক April 8, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, শিশুহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

সেই ঢেউ এখন বাংলাদেশেও ভয়াবহ এক মানবিক জাগরণে রূপ নিয়েছে। ৭ এপ্রিল “ওয়ার্ল্ড স্টপস ফর গাজা”কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশজুড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে যেখানে শ্রেণিকক্ষ থেকে শুরু করে রাজপথ, শহীদ মিনার থেকে মার্কিন দূতাবাসের সামনে পর্যন্ত সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনৈতিক কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীরা রাজপথে নামার মধ্য দিয়ে বোঝা যায়Ñএই আন্দোলন আর শুধু কোনো রাজনৈতিক বয়ান নয়, এটি এক গভীর মানবিক আহ্বান। ঢাকার শাহবাগ, টিএসসি কিংবা রাজু ভাস্কর্য থেকে শুরু করে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার, কিশোরগঞ্জের ভৈরব, ঝালকাঠি, পটুয়াখালী, দিনাজপুর, সুনামগঞ্জÑপ্রতিটি জেলায় জেলাতেই এক অভিন্ন বার্তা ধ্বনিত হয়েছে: ‘‘গাজায় হত্যাযজ্ঞ চলতে পারে না’’।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “শো ইসরায়েল দ্য রেড কার্ড”, “ইনকিলাব ইনকিলাব, আল-আকসা জিন্দাবাদ”কিংবা ফ্রি ফিলিস্তিনÑএই শব্দগুলো প্রতিধ্বনিত করছে একটি নির্যাতিত জাতির মুক্তির আকাঙ্ক্ষা। এই প্রতিরোধ নিছকই প্রতীকী নয়; বরং এটি বিশ্ব রাজনীতির একপাক্ষিকতার বিরুদ্ধে এক বজ্রকঠিন প্রতিবাদ। বিশ্বজুড়ে যখন রাজনীতি নীরব থাকে, তখন জনগণ হয়ে ওঠে বিবেকের প্রকৃত প্রতিনিধি।

বাংলাদেশ প্রমাণ করেছে, একটি জাতি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না বিশেষ করে যখন সেই অন্যায় শিশুদের উপর বর্ষিত হয়, যখন হাসপাতাল, স্কুল, মসজিদ বোমায় গুঁড়িয়ে দেওয়া হয়। আমাদের এই গণপ্রতিরোধ কেবল ফিলিস্তিনের মানুষের জন্য সহমর্মিতা নয়, বরং এটি আমাদের নিজেদের বিবেকের অস্তিত্বও জানান দেয়। আমরা আজ গাজার পাশে দাঁড়াচ্ছি, কারণ জানিÑমানবতা যদি আজ গাজায় পরাজিত হয়, তাহলে আগামীকাল তা ঢাকার, কিংবা বিশ্বের অন্য কোনো প্রান্তের গলিতে মুখ থুবড়ে পড়বে।

এবার সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম বিশ্বের, এই গণজাগরণকে আরো শক্তিশালী করার। সময় এসেছে সরকারিভাবে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার, জাতিসংঘে সোচ্চার হওয়ার। আজ যারা রাজপথে ছিলেন, তারা ইতিহাসের পৃষ্ঠায় লিখে গেলেন একটি বার্তা; মানবতার বিরুদ্ধে অপরাধ রুখে দাঁড়ানোর নামই সভ্যতা।

Continue Reading

Previous: আবার নিষিদ্ধ হতে পারেন বেলিংহাম
Next: বির্তক থাকা সত্ত্বেও বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

602688
Users Today : 3507
This Month : 8968
This Year : 574124
Total Users : 602688
Views Today : 34880
Total views : 2249944

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.