Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

গাজীপুরের নির্বাচনে সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: ইসি

নিউজডেস্ক May 29, 2023

আলো ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, আমি মনে করি সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের আচরণ ভালো ছিল। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। আপনারাও সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রশাসনের যারা ছিল পুলিশ প্রশাসন, ভোটগ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার যারা ছিলেন সবাই আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

আমি মনে করি যে সবার সমান দায়িত্ব পালন করার জন্য এবং ন্যায়সঙ্গত দায়িত্ব পালন করার কারণে এটা সম্ভব হয়েছে। গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শুধু গাজীপুরের ক্ষেত্রে না, আমরা সবসময় বলেছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হলো যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে তাদের সবাইকে সমান সুযোগ যেটা আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য সমান মাঠ রাখবো।

যাতে নির্বাচনের প্রচারণা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা বা ভোটের যে পরিবেশ, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সেই ব্যবস্থা আমরা করবো। অনেকেই বলছেন ইসির সক্ষমতা বা সরকারের সদিচ্ছা নয়, মার্কিন ভিসানীতির কারণে গাজীপুর সিটির ভোট সুষ্ঠু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিসানীতিতে কী হয়েছে না হয়েছে সে বিষয়ে আমরা এখনও কোনো গবেষণা করিনি। আপনারা বলছেন ভোটের দিন এটি পত্রিকায় প্রকাশ পেয়েছে। কিন্তু তার আগেই তো ভোট শুরু হয়ে গেছে।

তাহলে তার প্রভাব পড়লো কীভাবে? এমন না যে এটি আগে হয়েছে, আমরা দেখেছি। আমরা তো দেখিইনি। মাঠে ভোট চলছে। মানুষ কি ওই ভিসানীতি পড়েছে, নাকি কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে? তিনি আরও বলেন, ভিসানীতি তো আমরা জানতামই না। আপনাদের টেলিভিশনে দেখেছি। ভয় পাওয়ার সুযোগটা কই দিলো? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গাজীপুর কেন, আমাদের সময়ে যত নির্বাচন হবে সবগুলো একই মানের করার চেষ্টা করবো।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাদের কোনো নির্দেশনা পাইনি। তাদের কোনো নির্দেশনা আশাও করিনি। আমরা আমাদের মতো স্বাধীন সংস্থা হিসেবে সংবিধানে যা আছে, আইনে যা আছে সেই অনুযায়ী কাজ করছি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট করা সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনৈতিক বক্তব্যের বিষয়ে উত্তর দেবো না।

যেকোনও পরিস্থিতিতে যেকোনও পরিবেশে আমাদের দায়িত্ব হলো আইন মেনে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা। যা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে করে আসছি এবং যতদিন আমরা আছি সেভাবে করবো। প্রথম দিন থেকেই বলছি আমাদের কেউ চাপ দেয় না। আমরা কারও কাছ থেকে চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকবো।

Continue Reading

Previous: নতুন বাজেটে দরিদ্র মানুষের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি
Next: ইউজিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে যোগ দিলেন কাজী শহীদুল্লাহ

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026
এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

July 18, 2026
প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

July 18, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

July 18, 2026
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

187109
Users Today : 2849
This Month : 134624
This Year : 158545
Total Users : 187109
Views Today : 11103
Total views : 565435

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.