Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

গাবতলীতে নৌকাডুবি ৩২ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত, এখনও নিখোঁজ ২

নিউজডেস্ক October 11, 2021

আলো ডেস্ক: রাজধানীর গাবতলী এলাকার কয়লার ঘাটে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ৩২ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। নৌকার যাত্রীদের মধ্যে এখনও দুইজন নিখোঁজ। নৌকায় ধাক্কা দেওয়া বাল্কহেড শনাক্ত করতে পারেনি নৌ-পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ-পুলিশের পরিদর্শক উল্লেখ করেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও আশেপাশের দুই-তিন কিলোমিটার এলাকা সার্চ করা হবে। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো আজ (রোববার) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করি। তবে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারিনি।’ জানা যায়, সব বিষয় পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে এ বিষয়ে নৌ-পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। গত শনিবার ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতার দিয়ে তীরে আসতে পেরেছেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। চারটি বোট ও ডুবুরি দল এতে অংশ নিয়েছে। অভিযানে সহায়তা করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ। গত শনিবার বিকাল ৩টার দিকে উদ্ধার করে ক্রেন দিয়ে কয়লার ঘাটে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তুরাগ নদীতে তীব্র স্রোত ও আলোস্বল্পতার কারণে গতকাল উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে দাঁড়িয়ে জানান, নৌকাডুবির ঘটনায় নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী। তারা হলো- শিউলি আক্তার (২৭), রূপন (৪) ও আরমান (৩)। লাশ উদ্ধার হওয়া আরও দুই শিশুর পরিচয় এবং নৌকায় কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের ধারণা, নদীর স্রোতের কারণে মরদেহ ভেসে দূরে চলে যেতে পারে। তাই জনগণের সহায়তা চেয়েছেন তারা। কোনও মৃতদেহ ভাসতে দেখলে তাদের জানানোর অনুরোধ করা হয়েছে।

Continue Reading

Previous: রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
Next: পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৭ জেলে গ্রেফতার

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

215866
Users Today : 2119
This Month : 163381
This Year : 187302
Total Users : 215866
Views Today : 16388
Total views : 747348

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.