গোদাগাড়ী প্রতিনিধি,
মোঃ আতিকুর রহমান রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমানকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আদেশের মাধ্যমে তাঁর বদলির বিষয়টি জানানো হয়েছে।
মোহাম্মদ আতিকুর রহমান গোদাগাড়ী মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব পালনের সময় ওসি আতিকুর রহমানের আচরণে ছিল আন্তরিকতা ও সাধারণ মানুষের প্রতি সহযোগিতার মনোভাব। একজন সৎ, দায়িত্বশীল ও বিনয়ী কর্মকর্তা হিসেবে তিনি অনেকের কাছে প্রশংসিত ছিলেন। তাঁর মধ্যে কোনো ধরনের অহংকার ছিল না বলেও স্থানীয়দের অনেকে জানিয়েছেন।
তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর গোদাগাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আক্ষেপ দেখা দিয়েছে।
সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও মোহাম্মদ আতিকুর রহমান তাঁর সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সুনাম অর্জন করবেন। একই সঙ্গে গোদাগাড়ী মডেল থানায় তাঁর স্থলাভিষিক্ত কর্মকর্তা সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
