Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গোপনে কার্যক্রম চালাচ্ছে জঙ্গিরা, আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে

নিউজডেস্ক December 30, 2022

সম্পাদকীয়: জঙ্গি সংগঠনগুলোর প্রকাশ্য কার্যক্রম তেমনভাবে না থাকলেও আড়ালে যে সব কিছুই আগের মতো বহাল আছে। প্রকাশিত সংবাদে জানা যায়, ১৪ বছর আগে নিষিদ্ধ করা হলেও থেমে নেই জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কর্মকাণ্ড। ঢাকা ও ঢাকার উপকণ্ঠ গাজীপুর, সাভার, কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় সংগঠনটি দাওয়াতি কর্মকাণ্ডের পাশাপাশি দেয়ালে লাগাচ্ছে সরকারবিরোধী পোস্টার। বিতরণ করা হচ্ছে সরকারবিরোধী লিফলেট। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে জঙ্গিবাদী বই।

গত রোববার রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে সংগঠনটির শীর্ষ নেতা সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাফিজ সালাম উদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের আরেক শীর্ষ নেতা এজাহার ও চার্জশিটভুক্ত পলাতক আসামি মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি হিযবুতের মিডিয়া সচিব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হিযবুতের মাঠ পর্যায়ে কর্মকাণ্ড জোরালো করার চেষ্টা করছিলেন তিনি।

গ্রেপ্তার হওয়া এই দুই হিযবুত নেতা জিজ্ঞাসাবাদে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানিয়েছেন, সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ করা এবং উগ্রবাদী কর্মকাণ্ড ছড়িয়ে দিতে তৎপর ছিলেন তাঁরা। হিযবুতের সদস্যরা সরকার ও দেশবিরোধী নানা উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত। গত মার্চে রাজধানীর বংশাল ও লালবাগ থানা এলাকায় ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

জঙ্গিবাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ধর্মীয় ও সাম্প্রদায়িকতাবাদী রাজনীতি। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দীর্ঘদিন থেকেই জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর তৎপরতার কারণে জঙ্গিরা কিছুটা দুর্বল হলেও তাদের তৎপরতা থেমে নেই। ভেতরে ভেতরে নতুন করে সংগঠিত হচ্ছে তারা, নতুন করে নাশকতার ছক আঁটছে। জঙ্গি তৎপরতা সচল রাখতে নানাভাবে অর্থায়ন করা হচ্ছে, বিদেশ থেকে নানাভাবে টাকা আসছে। অনেক এনজিও ও ব্যক্তির বিরুদ্ধে রয়েছে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ। আর এক বছর পর একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই রাজনীতির মাঠ গরম হতে শুরু করেছে।

অতীতে দেখা গেছে, রাজনৈতিক উত্তাপ যখন তীব্র হয় তখন মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গিবাদ। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সে আভাসও পাওয়া যাচ্ছে। রাজনীতির মাঠে যখন প্রধান দুই রাজনৈতিক দল উত্তাপ ছড়াচ্ছে, সেই অবসরে বাংলাদেশে নতুন করে জঙ্গি-সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে হিজরতের নামে বেশ কিছু তরুণের নিরুদ্দেশ হওয়ার ঘটনায় জঙ্গিবাদের বিষয়টি সামনে এসেছে।

গত ২০ নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর এটা স্পষ্ট হয়েছে যে জঙ্গিরা অনেক বেশি সংগঠিত এবং নতুন করে তারা দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে যাচ্ছে। জঙ্গিবাদের সর্বনাশা অপতৎপরতা থেকে বাংলাদেশ এখনো মুক্ত নয়। জঙ্গি সংগঠনগুলো নতুন করে সংগঠিত ও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এখন আরো তৎপর হতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু
Next: শিক্ষার্থী ভর্তির ফি আদায়ে অনেক স্কুলই সরকারি নীতিমালার তোয়াক্কা করেনি

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679987
Users Today : 4671
This Month : 86267
This Year : 651423
Total Users : 679987
Views Today : 25216
Total views : 2726155

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.