Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে

নিউজডেস্ক February 10, 2023

সম্পাদকীয়: রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় যানবাহনের জানালার পাশে বসে যখন কেউ ফোন ব্যবহার করেন, তখন মুহূর্তেই অপরাধীরা ফোনগুলো টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। দিনে বা রাতে যেকোনো সময় সড়কে অহরহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জানা যায়, রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসবের মধ্যে কম দামি মোবাইলগুলো সরাসরি বিক্রি করা হয়। আর বেশি দামি বা স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) পরিবর্তনের পর সেগুলো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

যেগুলোর আইএমইআই পরিবর্তন করা সম্ভব হয় না, সেগুলো ভেঙে যত্রাংশ বিক্রি করা হয়। উদ্বেগজনক বিষয় হলো, ছিনতাইকারীরা অর্থ, মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের ওপর আক্রমণও করছে। একটি মোবাইল ফোন হারিয়ে গেলে বা ছিনতাই হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কত ধরনের বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হয় তা বহুল আলোচিত। কাজেই কারও মোবাইল ফোন সেট ছিনতাই হয়ে গেলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। ছিনতাই বা এ ধরনের অপরাধের মাত্রার তুলনায় অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির ঘটনা কম বলেই প্রতীয়মান হচ্ছে।

মোবাইল ফোনসহ অন্যান্য ছিনতাইয়ের মুহূর্তে ছিনতাইয়ের শিকার ব্যক্তিটি আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সাহায্য সেভাবে পান না। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তেমন কিছু করার থাকে না। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা মামলা করেন না। এসব ক্ষেত্রে কেন ভুক্তভোগীদের মামলা করার আগ্রহ কম তা খতিয়ে দেখা দরকার। যেসব অপরাধী প্রযুক্তির অপব্যবহার করে অন্য অপরাধীকে সহায়তা করে-সংশ্লিষ্ট সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া না হলে সমাজে নতুনমাত্রায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছিনতাইয়ের প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মোবাইল ফোন উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কর্তৃপক্ষকে যথাযথভাবে তৎপর হতে হবে। তা না হলে সারা দেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। বেশিরভাগ ছিনতাইকারী হয়ে থাকে নেশাগ্রস্ত।

নেশার টাকা জোগাতে তারা এ পথ বেছে নেয়। অনেকে নেশার টাকার জোগাড় করার জন্যই ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। জানা যায়, বহু ভদ্র পরিবারের তরুণও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। কাজেই পরিবারের কোন সদস্য কখন, কোথায় কী কাজে ব্যস্ত থাকেন, এসব বিষয় বাবা-মা-অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। কোনো তরুণ ছোট ছোট অপরাধ করে পার পেয়ে গেলে পরবর্তী সময়ে সে বড় অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রেই আমরা জানতে পারি, কোন কোন এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেশি। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ সক্রিয়তা বাড়ানোর মাধ্যমে অপরাধ কাক্সিক্ষত মাত্রায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত প্রতিদিন প্রতিমুহূর্ত অনুসন্ধান করে দেখা। ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে বিশেষভাবে তৎপর হতে হবে। সমাজে অপরাধ নিয়ন্ত্রণে সমাজবিজ্ঞানীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সুপারিশগুলো বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।

Continue Reading

Previous: ভেজাল ঔষুধ ও প্রসাধনী নিয়ন্ত্রণে নতুন আইন
Next: আবারও বাধ্যতামূলক হচ্ছে যানবাহনের তৃতীয়পক্ষের ঝুঁকি বিমা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195713
Users Today : 276
This Month : 143228
This Year : 167149
Total Users : 195713
Views Today : 2103
Total views : 614565

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.