Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

জয় দিয়ে সিরিজ শুরু করলো কিউইরা

নিউজডেস্ক January 6, 2025

স্পোর্টস ডেস্ক

পেসার ম্যাট হেনরির বোলিং এবং ওপেনার উইল ইয়ংয়ের ব্যাটিং দৃঢ়তায় বড় জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড। গতকাল রোববার সিরিজের প্রথম ম্যাচে ১৪২ বল বাকী থাকতে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। হেনরি ৪ উইকেট এবং ইয়ং অনবদ্য ৯০ রান করেন। ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৯, কুশল মেন্ডিস ২, কামিন্দু মেন্ডিস ৩ ও অধিনায়ক চারিথ আসালঙ্কা শূন্যতে ফিরেন।

পঞ্চম উইকেটে ৯৪ বলে ৮৭ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও জানিথ লিয়ানাগে। ৪টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৩৬ রান করা লিয়ানাগেকে শিকার করে জুটি ভাঙেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লিয়ানাগে ফেরার পরের ওভারেই আউট হন ৬টি চার ও ১টি ছক্কা মারা আভিস্কা। ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে পেসার ন্যাথান স্মিথের শিকার হন আভিস্কা। সপ্তম উইকেটে জুটি বেঁধে শ্রীলংকার রান দেড়শ পার করেন চামিদু বিক্রামাসিংহে ও হাসারাঙ্গা ডি সিলভা।

এই জুটিতে ৬৫ বলে ৪৮ রান আসার পর আঘাত হানেন হেনরি। বিক্রামাসিংহেকে ২২ ও হাসারাঙ্গাকে ৩৫ রানে আউট করেন হেনরি। দলীয় ১৭৫ রানে তাদের বিদায়ের পর ৪৩.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। হেনরি ১০ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন। এছাড়াও জ্যাকব ডাফি ও স্মিথ ২টি করে উইকেট নেন। ১৭৯ রানের টার্গেটে নিউজিল্যান্ডকে ৭৫ বলে ৯৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইয়ং ও রাচিন রবীন্দ্র। ১৩তম ওভারে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আউট হন রবীন্দ্র। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪৫ রান করেন তিনি।

এরপর মার্ক চ্যাপম্যানকে সাথে নিয়ে ৮৩ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নেন ইয়ং। ওয়ানডে চতুর্থ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯০ রানে অপরাজিত থাকেন ইয়ং। তার ৮৬ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি ছিলো। ৩টি চারের সহায়তায় ২৯ রানে অপরাজিত থাকেন চ্যাপম্যান। ম্যাচ সেরা হন হেনরি। আগামী ৮ জানুয়ারি হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

Continue Reading

Previous: রোহিত-কোহলির অবসর নিয়ে যা বললেন গম্ভীর
Next: জয় দিয়ে বছর শুরু করলো বার্সা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

691251
Users Today : 3200
This Month : 97531
This Year : 662687
Total Users : 691251
Views Today : 12777
Total views : 2782397

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.