Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

নিউজডেস্ক August 5, 2025

আলো ডেস্ক

রাজধানীর রায়ের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এদিন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শাহাদাতবরণ করেন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কররস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।

এসব লাশ পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মরদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনায় শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এর ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ ৫ দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ
Next: স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ জুলাই গণঅভ্যুত্থান: প্রধান উপদেষ্টা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

193328
Users Today : 299
This Month : 140843
This Year : 164764
Total Users : 193328
Views Today : 1680
Total views : 601142

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.