Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

নিউজডেস্ক February 7, 2026

স্টাফ রিপোর্টার
জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, ১৯৭৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রশিবির অন্যায়, অপরাধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় আগামীতেও এই সংগঠন তার ন্যায়-নিষ্ঠা বজায় রাখবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় নগরীর জাদুঘর মোড় থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র ৬ জন তরুণের হাত ধরে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, আজ ৪৯ বছর পর তা বাংলাদেশের অন্যতম এক পরিণত ও আদর্শিক সংগঠনে রূপ নিয়েছে। ছাত্রশিবির এখন অসংখ্য অভিভাবকের স্বপ্নের জায়গা।
বলেন, ১৯৭৮ সালে আমরা প্রথম হামলার শিকার হই এবং ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সাব্বিরসহ চারজন শাহাদাত বরণ করেন। সেই থেকে শুরু করে সবশেষ শহীদ আল-আমিন পর্যন্ত অসংখ্য ভাই জীবন দিয়েছেন। শত জুলুম ও মামলা-হামলা দিয়েও এই কাফেলাকে স্তব্ধ করা যায়নি।
ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির বিগত সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ২১ জুলাই যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই বিপ্লবের সাথে তাদের সম্পর্ক নেই, তখন ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করতে বুক পেতে দিয়েছিল। জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্রশিবিরই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।
তিনি আরও দাবি করেন, বিগত ১৭ বছর চরম জুলুমের মুখেও শিবিরের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, এ পর্যন্ত সংগঠনের ২৩৪ জন ভাই শহীদ হয়েছেন। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলাম, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ।
বক্তারা আশা প্রকাশ করেন, ছাত্রশিবিরের সততা ও নৈতিকতার কারণে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ (ডাকসু, রাকসু ইত্যাদি) নির্বাচন হবে, সেখানে ছাত্রশিবির বিপুল বিজয় অর্জন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর শিবিরের অফিস সম্পাদক ডা. সাখওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির হোসেন সুপ্ত, রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালি চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর রাজপথ।

Continue Reading

Previous: রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
Next: বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

683013
Users Today : 2181
This Month : 89293
This Year : 654449
Total Users : 683013
Views Today : 5165
Total views : 2739279

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.