Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে গণহত্যার নির্দেশ দাতাদের বড় অংশের বিচার: চিফ প্রসিকিউটর

নিউজডেস্ক July 30, 2025

আলো ডেস্ক:

জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের এ অনুষ্ঠানের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের শহীদদের পরিবার, শহীদদের স্বজন, ভিকটিমদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয়, তাদের বিচারের যে দাবি, যে তৃষ্ণা, সেটা যেমন অ্যাড্রেস করতে হয়, একইভাবে আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার এগুলোকেও মেইনটেন করতে হয়। সেটা করতে যে যুক্তিসংগত সময় দরকার, সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি।

কিন্তু তার অর্থ এ নয় যে, এ বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার, আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদের আশ্বাস দিতে পারি। তিনি বলেন, আপনারা যারা বিচারকার্যের বাইরে থাকেন, যারা বিচারের ব্যাপারে নন টেকনিক্যাল পারসন, তারা অনেক বিষয় হয়তো বিচারের ব্যাপারে বুঝতে পারেন না।

আবেগের জায়গা থেকে তারা অনেক কথাই বলেন। আমরা বুঝি, এটা তাদের আবেগের কথা। যেমন বলা হয়, এক বছর হয়ে গেল বিচার কেন হলো না, একটা রায় হলো না? করেন কি আপনারা? একটা বিচার এবং সেটা যদি গণহত্যার মতো ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটির মতো মামলার বিচার হয়, সেটার বিচার কখনোই এভাবে দ্রুততার সঙ্গে করা যাবে না। তিনি আরও বলেন, মোবাইল কোর্টের ক্ষেত্রে যেটা করা সম্ভব হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমাদের পক্ষে সেই ধরনের বিচার করা সম্ভব নয়।

এটার একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর আমাদের ফলো করতে হয়। আমরা সেপ্টেম্বর মাসে দায়িত্ব নিয়েছি। নভেম্বর পর্যন্ত কোর্ট সবকিছু ঠিকঠাক হতে সময় লেগেছে। তারপরে মাত্র কয়েক মাসের ব্যবধানে, ছয় মাসেরও কম সময়ের মধ্যে প্রথম তদন্ত রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দিতে পেরেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছয় মাসের কম সময়ে আমরা পেয়েছি।

এ মুহূর্তে চারটা মামলার বিচার কার্যক্রম চলছে। আপনারা অনেকেই বলেন, বিচার দৃশ্যমান দেখি না। বিচার দৃশ্যমান। চারটা মামলার ওপেন বিচার চলছে। আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের শুরুর পর জুলাই আন্দোলনে নিহত ও সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (বাজেট ও উন্নয়ন) রুহুল আমীন। এরপর জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই আন্দোলনে শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, বিচার বিভাগ সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি আরমান হোসন প্রমুখ।

Continue Reading

Previous: বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না: আইন উপদেষ্টা
Next: মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনও ভর্তি, আইসিইউতে ৩ জন

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563034
Users Today : 5801
This Month : 142405
This Year : 534470
Total Users : 563034
Views Today : 41133
Total views : 2041029

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.