Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

তবে কি অর্থ বাঁচাতেই বিপ্লবকে দেশে পাঠানো!

নিউজডেস্ক October 13, 2021

এফএনএস স্পোর্টস: দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তা-ই নয়, বিশ্বের পঞ্চম ধনী বোর্ডও। তাদের ব্যাংক অ্যাকাউন্টও ফুলেফেঁপে উঠেছে বহু আগেই। এফডিআর আছে ৫৪৫ কোটি টাকার। এই এফডিআরসহ ২০১৯-২০ অর্থবছরে বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। অথচ এত অর্থ যেই বোর্ডের, সেই বিসিবি-ই নাকি অর্থের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিনুল ইসলাম বিপ্লবকে রিজার্ভ হিসেবে রাখতে পারেনি! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সরাসরি কিছু না বললেও তার কথাতেই মিলেছে তেমন ইঙ্গিত। করোনার সময়টাতে হুট করে যেকোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হতে পারেন। তখন নানা বিধিনিষেধে সেই ক্রিকেটারকে খেলানো সম্ভব হবে না। পাশাপাশি ইনজুরির আশঙ্কা তো আছেই। বাংলাদেশের মতো নিউজিল্যান্ড কেবল একজন ক্রিকেটার রিজার্ভ হিসেবে রেখেছে। বাকি দেশগুলো একাধিক ক্রিকেটার রিজার্ভ হিসেবে নিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে। সহযোগী দেশের মধ্যে আয়ারল্যান্ড ও নামিবিয়া পর্যন্ত দুজন করে ক্রিকেটার রিজার্ভ রেখেছে! তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অবস্থাও ভীষণ নাজুক। সেই আফগানিস্তানও রিজার্ভ হিসেবে রেখেছে চার ক্রিকেটার। সমসংখ্যক ক্রিকেটার রিজার্ভ রেখেছে ওয়েস্ট ইন্ডিজও। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান তিন জন করে রিজার্ভ রেখেছে। সেখানে বিপ্লবকে পাঠিয়ে দেওয়ার যুক্তিতে রয়েছে অসঙ্গতি। বলা হচ্ছে, পেসারদের ইনজুরি বিবেচনায় নিয়ে রিজার্ভে শুধু রুবেল হোসেনকে রেখে দেওয়া হয়েছে। এখানেই দেখা দিয়েছে প্রশ্ন। তাহলে কি স্পিনারদের ইনজুরি ঝুঁকি নেই? সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ প্রথম রাউন্ডের তিন প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির স্কোয়াডে রয়েছে লেগ স্পিনার। এই পর্ব উতরে সুপার টুয়েলভে উঠলে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে লড়তে হবে। এই দেশগুলোর স্কোয়াডেও আছে প্রতিষ্ঠিত লেগ স্পিনার। বিপ্লব থাকলে অন্তত তার বিপক্ষে নেটে অনুশীলনের সুযোগ মিলতো বাংলাদেশের ব্যাটারদের। কিন্তু নির্বাচকদের ভাবনাতে সেসবের কোনও বালাই নেই। বিপ্লব ইস্যুতে কিছু দিন ধরে মুখে কুলুপ এঁটে বসে ছিলেন প্রধান নির্বাচক। বুধবার এক অনুষ্ঠানে তিনি প্রথম কথা বললেন বিপ্লব ইস্যুতে। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ও (বিপ্লব) তো স্ট্যান্ডবাই হিসেবে ছিল। আর যে সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচ হয়েছে, এরপর অতিরিক্ত কাউকে সেখানে রাখা মুশকিল ছিল। স্ট্যান্ডবাই এত খেলোয়াড় রাখা সম্ভব নয় আসলে। আর দুইটা পেস বোলারকে নিয়ে একটু চিন্তার কারণ আছে, সে জন্য রুবেলকে সেখানে রাখা।’ প্রধান নির্বাচকের কথা অনুযায়ী এত ক্রিকেটার সেখানে রাখা সম্ভব না হলে অন্য দলগুলো কীভাবে তিন/চার জন ক্রিকেটার রিজার্ভ হিসেবে রেখেছে? প্রশ্নটা সেখানেই। কিন্তু প্রধান নির্বাচক বিষয়টি ধোঁয়াশাতেই রাখলেন। তাহলে কী অর্থ বাঁচাতেই বিপ্লবকে দেশে পাঠানো!

Continue Reading

Previous: ওষুধশিল্পের কাঁচামাল উৎপাদনে শর্তসাপেক্ষে কর সুবিধা
Next: গেইল বলছেন, অ্যামব্রোসের প্রতি তার শ্রদ্ধা নেই!

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

543740
Users Today : 3296
This Month : 123111
This Year : 515176
Total Users : 543740
Views Today : 14192
Total views : 1930805

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.