Skip to content
August 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

তাইওয়ানের কাছে আচমকা নিরুদ্দেশ চিনা ডুবোজাহাজ

নিউজডেস্ক September 20, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎই নিখোঁজ চীনের পরমাণু শক্তিধর ডুবোজাহজ। তাইওয়ান প্রণালী পেরনোর সময় তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পিপলস লিবারেশন আর্মির। কোথায় গেলো সেই ডুবোজাহাজ? বাড়ছে রহস্য। এ রহস্য আরও বাড়িয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর অনুপস্থিতি। খবর আনন্দবাজারের।

প্রতিরক্ষামন্ত্রক ডুবোজাহাজের নিখোঁজ হওয়া নিয়ে কোনও মন্তব্য করেনি। এ খবর প্রকাশ্যে আসার পর থেকে চীনের প্রতিরক্ষামন্ত্রী আর প্রকাশ্যে আসেননি। দু’সপ্তাহ তাকে জনসমক্ষে দেখা যায়নি।

আন্তর্জাতিক মহল বলছে, চীন বিষয়টি খোলসা না করা পর্যন্ত এ বিষয়ে কেউ কিছু জানতে পারবেন না। এটাই সে দেশের দস্তুর। আমেরিকা মনে করছে, প্রতিরক্ষা মন্ত্রী লির বিরুদ্ধে তদন্ত করছে শি জিনপিং সরকার। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জনসমক্ষে আসেননি শি। এ ঘটনায় চীন প্রশাসনের অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্য।

একটি সূত্র আবার মনে করছে, ডুবোজাহাজের নিখোঁজ হওয়ার সাথে প্রতিরক্ষামন্ত্রীর পদচ্যুতির সম্পর্ক রয়েছে। ডুবোজাহাজ নিখোঁজ হয়েছে বলেই লির বিরুদ্ধে নাকি তদন্ত চলছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক প্রথম দিকে এই ডুবোজাহাজের নিখোঁজ হওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। পরে তাইওয়ানের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তারা মন্তব্য করবে না।

তাইওয়ালের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল হুয়াং ওয়েংকি জানিয়েছেন, এ বিষয়টি একেবারেই গোপন। এর সাথে সংবেদনশীলতা জড়িয়ে রয়েছে। সে কারণে তাইওয়ানের মন্তব্য করা ঠিক হবে না।

সূত্রের খবর, ২১ অগস্ট থেকে নিখোঁজ চীনের এই টাইপ ০৯৩ বা শাং ডুবোজাহাজ। এগুলো পরমাণু শক্তিধর। চীনের অন্দরের কিছু রিপোর্ট বলছে, এ ডুবোজাহাজে ছিলেন ১০০ জন সওয়ারি। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। চীন যদিও এ বিষয়ে মুখ খোলেনি।

এ ধরনের পরমাণু শক্তিধর ডুবোজাহাজ চিনের কাছে মোট ছ’টি ছিলো। এই টাইপ ০৯৩ চিনের দ্বিতীয় প্রজন্মের ডুবোজাহাজ যা পারমাণবিক হামলা করতে পারে। পরে এই টাইপ ০৯৩ ডুবোজাহাজের আধুনিকীকরণ করে ০৯৩এ ডুবোজাহাজ তৈরি করা হয়েছে।

তাইওয়ানের উপর অধিকার ফলানোকে কেন্দ্র করে আমেরিকার সাথে চীনের সংঘাত সম্প্রতি চরমে উঠেছে। তাইওয়ানের চারপাশে চিনের সেনার মহড়াও চলছে। তার মধ্যেই এসেছে এই ডুবোজাহাজ নিখোঁজ হওয়ার খবর।

সামরিক বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এ পরিস্থিতিতে ডুবোজাহাজ নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে এলে চীনের দুর্বলতা প্রকট হতে পারে। তাতে আমেরিকার হাত শক্ত হতে পারে। সে কারণে চিন সরকার মুখ খুলছে না।

ভারতীয় নৌসেনার প্রাক্তন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কমান্ডের ভাইস অ্যাডমিরাল এবি সিংহের মতে, এ খবর চীনের পক্ষে বেশি দিন গোপন রাখা সম্ভব নয়। এ প্রসঙ্গে আর এক ভারতীয় নৌসেনা আধিকারিক গালওয়ানের সংঘর্ষের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, দুই পক্ষের বেশ কয়েক জন জওয়ান হতাহত হওয়ার পরেই বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলো চীন।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২১ সালে চীন স্বীকার করেছিলো যে গালওয়ানে ভারতীয় জওয়ানদের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদেরও অনেকে নিহত হয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, ঠিক সেই ভাবেই ডুবোজাহাজের নিখোঁজ হওয়ার বিষয়টিও কিছু দিন পর প্রকাশ্যে আনবে চিন। তবে প্রশ্ন উঠছে, ডুবোজাহাজের হদিস কেন দিতে পারলো না উপগ্রহ? বিশেষজ্ঞেরা মনে করছেন, ডুবোজাহাজ যদি দুর্ঘটনার মুখে পড়ে, সে ক্ষেত্রে উপগ্রহে তা ধরা পড়বে না?

তার পরেই চীন বিষয়টি বেশি দিন গোপন রাতে পারবে না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে, দীর্ঘ দিন ডুবোজাহাজ বন্দরে না ফিরলে সওয়ারিদের পরিবার অবশ্যই খোঁজ-খবর শুরু করবেন। তখন বিষয়টি প্রকাশ্যে আসতে পারে।

ডিজেলচালিত ডুবোজাহাজকে ২৪ ঘণ্টায় এক বার অন্তত ভেসে উঠতে হয়। তবেই তার ব্যাটারি রিচার্জ করা হয়। পরমাণু শক্তিধর ডুবোজাহাজ আরও বেশি ডুবে থাকতে পারে। প্রশ্ন উঠছে, ২১ অগস্ট থেকে যে ডুবোজাহাজের খোঁজ মেলেনি, তা কি আদৌ আস্ত রয়েছে? না ধ্বংস হয়ে গিয়েছে?

আরও প্রশ্ন রয়েছে। বিরোধী শিবিরের প্রশ্ন, ঠিক কী কাজে নেমেছিলো ডুবোজাহাজ? তাইওয়ান কি নিশানা ছিলো? না কি আমেরিকাকে ভয় দেখানোই লক্ষ্য? সেই নিয়েও চলছে কাটাছেঁড়া।

এর আগে ২০০৩ সালের মে মাসে চিনের একটি ডুবোজাহাজ নিরুদ্দেশ হয়ে যায়। তাতে সওয়ার ছিলেন ৭০ জন। এ পর্যন্ত সেটিই চিনের নৌবাহিনীর ইতিহাসে সব থেকে বড় বিপর্যয়। এ বার এই টাইপ ০৯৩-এর দুর্ঘটনার বিষয় নিশ্চিত করলে তখনই বোঝা যাবে, এ বারে বিপর্যয় আগের বারের থেকেও বড় কি না।

Continue Reading

Previous: যে কারণে রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমনি
Next: ৮দিন পর কাজে ফিরলেন বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

August 1, 2026
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

July 31, 2026
তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
রাজনৈতিক সংস্কৃতি বদলাতে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ কী

রাজনৈতিক সংস্কৃতি বদলাতে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ কী

July 31, 2026
ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

July 31, 2026
খুলনায় গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

খুলনায় গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

July 31, 2026

আরও খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

August 1, 2026
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

July 31, 2026
তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়
  • সারাদেশ
  • স্লাইড

হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

July 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

228929
Users Today : 2980
This Month : 2980
This Year : 200365
Total Users : 228929
Views Today : 10714
Total views : 848345

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.