রাজশাহীর আলোঃ-স্টাফ রিপোর্টার
তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের ডা. আবু বকর হাই স্কুল এন্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টের আয়োজক ছিলো দেওতলা মিতালী সংঘ।
ডা. আবু বকর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক ক্রীড়া সম্পাদক আক্কাস আলী, চাঁন্দুড়িয়া দাখিল মাদ্রাসার সুপার নাসির উদ্দীন, দেওতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ৭ নং চাঁন্দুড়িয়া ইউ.পি’র সাবেক ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন দুলাল প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান রিমন। ফাইনাল ফেলাটির ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান এবং ফেলাটি পরিচালনা করেন সোহাগ আলী।
উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। তিন হাজার টাকা এন্ট্রি ফি নির্ধারণ সাপেক্ষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে কমিটির পক্ষ থেকে দেওয়া হয় নগদ ২১ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৭ হাজার।
গতকালের ফাইনাল খেলাতে নির্ধারিত সময়ের মধ্যে কজীপাড়া দল একশূণ্য গোলে পরাজিত করে নামুপাড়া একটু দাড়াও দলকে। ফাইনাল খেলা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে অসংখ্য খেলাপ্রেমী দর্শক হাজির হয়েছিল দুপুর গড়ার সঙ্গে সঙ্গে। দর্শকের আনন্দমূখর পরিবেশে ফাইনাল খেলাটি সকলের মন কেরেছ বলে মন্তব্য করেন আগত দর্শকরা।
ফাইনাল খেলা শুরু হবার প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় বিজয়ী দল একটি গোল করলেও সেই গোল আর পরিশোধ করতে সক্ষম হয়নি পরাজিত দলটি।
তবে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্য বিজয়ী দলের একজন খেলোয়ারকে একটি হলুদ কার্ড দেখান দায়িত্বরত রেফারি। গ্রামের তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অসামাজিক কর্ম থেকে দূরে রাখা সহ খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির অভিপ্রায়ে এই ধরনের খেলার আয়োজন প্রতিবছরই করা হয়ে থাকে বলে জানান টুর্নামেন্ট কমিটি।
