গোদাগাড়ী প্রতিনিধি
তানোরে বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (ঞধঢ়বহঃধফড়ষ) ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই আবু নাঈম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামানসহ তানোর থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে তানোর থানার ব্রাহ্মণজয় গ্রামের মো. আকরামের বসতবাড়িতে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামের বাসিন্দা মো. রাজু আহমেদ (৩৩), পিতা- মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহারযোগ্য ওষুধ, যা অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করা আইনত দ-নীয় অপরাধ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তানোর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় মাদকের বিস্তার রোধে জনসাধারণকেও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
