Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দায়িত্ব এবার মারিও লেমোসের কাঁধে

নিউজডেস্ক October 24, 2021

আলো ডেস্ক স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের আগ মুহূর্তে জেমি ডেকে ‘ছুটি’ দেওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অস্কার ব্রুসন ঘুরে দায়িত্বটা এবার উঠেছে মারিও লেমোসের কাঁধে। এখন প্রশ্নটা হলো-এভাবে আর কত দিন? ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ শোনালেন আশার কথা। স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ শুরুর কথা জানালেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শনিবার ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্থায়ী কোচ নিয়োগের বিষয়টি জানান নাবিল। ‘ছুটি’ পাওয়া জেমির না ফেরার ইঙ্গিতও মিলেছে তার কথায়। “জেমি ডেকে এই মুহূর্তে বাইরে রাখা হচ্ছে। তার সঙ্গে আলোচনা চলছে। কোনো একটা সিদ্ধান্তে আসব। রোববার থেকে লং টার্ম কোচ নিয়োগ নিয়ে প্রক্রিয়া শুরু করেছি। আন্তর্বর্তীকাল কোচ দেওয়া চিরস্থায়ী ব্যবস্থা হতে পারে না। একজনের সিভি এসেছে। আরও কয়েকজনের সিভি চেয়েছি। আগামী মাসে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে বসতে পারি। জানুয়ারি থেকে যেন কোচ নিয়োগ দিতে পারি, এ নিয়ে কাজ চলছে।” সাফের ১৩ দিন আগে জেমিকে ছুটি দিয়ে ব্রুসনের হাতে দায়িত্ব তুলে দেয় বাফুফে। শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করে ফাইনালে খেলার আশা জাগিয়েছিল দল। কিন্তু মালদ্বীপের কাছে হেরে এবং সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করে ছিটকে যায় বাংলাদেশ। বৈঠকে সাফে ব্রুসনের দলের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাবিল। “সভায় সাফে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আমরা সবাই হতাশা ব্যক্ত করেছি। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সুযোগটি কাজে লাগাতে পারিনি। সেখান থেকে আমাদের দলের অনেক কিছু শিক্ষণীয় আছে।” “যদিও আমাদের দলের ভালো কিছু দেখানোর সুযোগ ছিল। একটি বা দুটি ম্যাচে ভালো ফলও করেছিল, কিন্তু শেষ দিকে তা ধরে রাখতে পারেনি। ফলে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছুতে পারিনি। যেহেতু ফাইনালে যাওয়া লক্ষ্য ছিল আমাদের।” তারপরও বাফুফে চেয়েছিল ব্রুসনের অধীনে শ্রীলঙ্কায় চার জাঁতি টুর্নামেন্টে খেলতে যাক দল। কিন্তু এই স্প্যানিশ কোচ ‘পারিবারিক কারণে’ রাজি হননি। এসব কারণে আবাহনী কোচ লেমোসকে চার সপ্তাহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বাফুফে সহ-সভাপতি। “লেমোসও অস্কারের মতো কেবল মাত্র অন্তর্বর্তীকালীন সময়ে থাকবেন কলম্বোতে। আসলে করোনার এই সময়ে এত দ্রুত কোচ পাওয়াও সম্ভব নয়। সভাপতির সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের দেশে কাজ করেছে এমন অভিজ্ঞতা সম্পন্ন কাউকে নিয়োগ দেওয়ার জন্য আলোচনা হয়েছে। উনি পরামর্শ দিয়েছেন লেমোসকে নিয়োগ দিতে। তাই আমরা চার সপ্তাহের জন্য তাকে নিয়োগ দিচ্ছি।” “সেও (লেমোস) চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে। সে বাংলাদেশে কাজ করেছে। সব খেলোয়াড়কে চেনে। সব ক্লাবকে চেনে। ফেডারেশনে কাজ করেছে। জাতীয় দলও খেলার মধ্যে আছে। আশা করছি, চার জাঁতি প্রতিযোগিতায় আমাদের ভালো ফল করার সম্ভাবনা আছে। আমাদের জাতীয় দল কিছু একটা নিয়ে আসতে পারবে দেশের জন্য।” আগামী ৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে দল। এই টুর্নামেন্ট সামনে রেখে আগামী ২৫ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করবে দল।

Continue Reading

Previous: ২ উইকেট নিয়েই ম্যাচ সেরার পুরস্কার
Next: প্রতিপক্ষকে সহজেই হারাল পেপ গুয়ার্দিওলার দল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

543696
Users Today : 3252
This Month : 123067
This Year : 515132
Total Users : 543696
Views Today : 13928
Total views : 1930541

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.