Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দুর্নীতি ঘোচাতে দুদককে উদ্যোগী হতে হবে

নিউজডেস্ক December 18, 2021

সম্পাদকীয়ঃ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে দুর্নীতি। দুর্নীতি দমনে দেশে একটি কমিশন আছে, সেটির কথা মানুষ ভুলতে বসেছে। দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মানুষের অভিযোগ কমে গেছে, প্রতিষ্ঠানটির দুর্নীতিবিরোধী অভিযানও কমেছে।

জানা যায়, ২০২০ সালে দুদকে মোট জমা হওয়া অভিযোগের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮৯টি। এ বছর অক্টোবর পর্যন্ত ১০ মাসে অভিযোগ জমা পড়েছে মোট ১১ হাজার ৮২৮টি। আগের বছরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৮৭টি অভিযান পরিচালনা করে। চলতি বছরের প্রথম ১০ মাসে সংখ্যাটি নেমেছে ১১১-তে। চলতি বছরের জানুয়ারিতে দুদককে নখদন্তহীন বাঘ বলেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। দুদকের পরিসংখ্যানও সেটি প্রমাণ করল।

দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ কমে যাওয়ার কোনো বাস্তব কারণ থাকতে পারে না। দেশে দুর্নীতি কমে গেছে, তাই হয়তো অভিযোগও আসছে না, অভিযানও কমে গেছে এমন চিন্তাও অমূলক হবে। যদিও বিধিনিষেধ ও নতুন কমিশন আসার পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হয়েছে বলে দোহাই দিয়েছেন দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। বর্তমান কমিশন অনিষ্পন্ন অনুসন্ধান ও তদন্ত শেষ করার দিকে গুরুত্ব দিচ্ছে বলা হলেও বেসিক ব্যাংক, হল-মার্ক ও স্বাস্থ্য খাতের আলোচিত দুর্নীতির অনেক মামলার তদন্তই বছরের পর বছর ধরে ঝুলে আছে। মেয়াদোত্তীর্ণ অনুসন্ধান ও মামলার সংখ্যাই মোট অনুসন্ধান ও মামলার এক-চতুর্থাংশ।

করোনাকালে শুধু স্বাস্থ্য খাতেই দুর্নীতির অভিযোগের শেষ নেই। আর্থিক ও ব্যাংকিং খাতের অনিয়ম তো আছেই। থেমে নেই অর্থ পাচারের ¯্রােত। সংসদ অধিবেশনে এ নিয়ে কম তর্কবিতর্কও হয়নি।

অন্যদিকে দিনের পর দিন ঝিমিয়ে পড়ছে দুদক। গত বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ পাচারের তদন্তের বিষয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলছেন, তদন্ত অনুসন্ধানের জন্য তাঁদের নির্ভরশীল থাকতে হয় বিভিন্ন সংস্থার ওপর। তারা সময়মতো ও যথাযথ চাহিদা অনুযায়ী কাগজপত্র সরবরাহ করে না। যার কারণে দুদকের এ দীর্ঘসূত্রতা।

দুদকের অনুসন্ধান ও তদন্তে বছরের পর বছর কেটে যাওয়া নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টও। আদালত অর্থ পাচার রোধে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংস্কারের কথা বললেও এ নিয়ে দুদকের কোনো উদ্যোগ নেই।

দুদক সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান না হলেও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত ও আশীর্বাদপুষ্ট ব্যক্তিদের জ্ঞাত আয়বহির্ভূত আয়ের বিরুদ্ধেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। তাদের এ ধীরগতি বা নিষ্ক্রিয়তা দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও সুযোগ করে দিচ্ছে। ফলে দুর্নীতি দমনে দুদকের পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে।

সেটি ঘোচাতে দুদককেই উদ্যোগী হতে হবে। টিআইয়ের দুর্নীতির ধারণা সূচকে ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দুই ধাপ নেমে গেছে। এখন দুদক যদি সক্রিয় না হয়, দুর্নীতিবাজদের থামাতে সক্ষম না হয়, সামনের প্রতিবেদনে আরও লজ্জা যুক্ত হতে পারে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কালিমা কী হতে পারে।

Continue Reading

Previous: অনুশীলন না করেই মাঠ থেকে ফিরলেন টাইগাররা
Next: চাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

193875
Users Today : 846
This Month : 141390
This Year : 165311
Total Users : 193875
Views Today : 5177
Total views : 604639

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.