Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দ্রুত বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা, চিকিৎসার মান উন্নয়নে পরিকল্পনা নিতে হবে

নিউজডেস্ক October 30, 2022

সম্পাদকীয়: বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার পরিবর্তিত ধরন, ভেজাল বা দূষিত খাদ্য গ্রহণ, অত্যধিক পরিবেশদূষণসহ নানা কারণে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর ক্যান্সারে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, বাংলাদেশেও ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে না আছে নূন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক, না আছে প্রয়োজনীয় বিশেষায়িত হাসপাতাল।

প্রশিক্ষণপ্রাপ্ত লোকবলেরও অভাব রয়েছে। তার চেয়েও বেশি অভাব রয়েছে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির। সবচেয়ে বড় কথা, কোন ধরনের ক্যান্সার কী হারে বাড়ছে, তাদের কতজন সঠিক চিকিৎসা পাঁচ্ছে, কোন কোন অঞ্চলে রোগের প্রাদুর্ভাব বেশি ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত গবেষণাও নেই। ফলে সঠিকভাবে জানাও যায় না যে বাংলাদেশে কতসংখ্যক মানুষ এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত। তা সত্ত্বেও নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার ও ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাঁচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখের বেশি। অথচ তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ২২৮ জন। এই অনুপাত অত্যন্ত কম। ফলে ক্যান্সার রোগীরা এক ধরনের অসহায় অবস্থার মধ্যে আছে।

ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত জটিল। প্রধানত তিন পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা হয়। সেগুলো হচ্ছে-কেমোথেরাপি, রেডিওথেরাপি ও সার্জারি। চিকিৎসার ধরন অনুযায়ী চিকিৎসকদেরও তিন ভাগে ভাগ করা হয়। মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট এবং সার্জিক্যাল অনকোলজিস্ট। আবার রোগ নির্ণয় প্রক্রিয়া অনেক জটিল হওয়ায় সেখানেও নানা বিভাগ রয়েছে। রেডিওথেরাপি ও কেমোথেরাপির কারণে রোগীদের হার্ট, কিডনিসহ অন্যান্য তন্ত্রে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই ক্যান্সার চিকিৎসার সঙ্গে সেসব চিকিৎসাও অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকতে হয়। বাংলাদেশের খুব কম হাসপাতালেই এসব সুযোগ-সুবিধা রয়েছে।

জানা যায়, যে ২২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার মধ্যে মেডিকেল অনকোলজিস্ট আছেন মাত্র ২৫ জন এবং সার্জিক্যাল অনকোলজিস্ট আছেন মাত্র ৩০ জন। দেশে যেখানে কমপক্ষে ২৫০টি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন, সেখানে আছে মাত্র ৩৭টি, তা-ও সব মেশিন সব সময় কর্মক্ষম থাকে না। সরকারিভাবে ঢাকার বাইরে মাত্র চারটি মেডিকেল কলেজে এক ইউনিট করে রেডিওথেরাপি মেশিন রয়েছে।

ফলে সারা দেশের ক্যান্সার রোগীদের ঢাকায় এসে মাসের পর মাস থাকতে হয়। এমনিতেই ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ঢাকায় থেকে চিকিৎসা করাতে গিয়ে তা আরো ব্যয়বহুল হয়ে পড়ে। ক্যান্সার চিকিৎসার মান উন্নয়নে দেশে দ্রুত ব্যাপক পরিকল্পনা নিতে হবে। তা না হলে চিকিৎসার জন্য রোগীদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা বাড়তেই থাকবে।

Continue Reading

Previous: করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
Next: অবৈধ কুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে কঠোর হচ্ছে ডাক বিভাগ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195564
Users Today : 127
This Month : 143079
This Year : 167000
Total Users : 195564
Views Today : 502
Total views : 612964

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.