Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নিউজডেস্ক October 23, 2021

আলো ডেস্ক: ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, দেশের মানুষের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য বিভিন্ন অপকৌশল হচ্ছে। ফলে দেশের মূল সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে। এখন দেশে সবচেয়ে বেশি দরকার নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা। সেদিকে নজর না দিয়ে সবাইকে অন্যদিকে ব্যস্ত রাখা হচ্ছে। এজন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে তারা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে ধর্মীয় সম্প্রীতির যাতাকলে যাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট হলে শুধু সংখ্যালঘুরা নয়, সবাই ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি চিরতরে বন্ধ করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম, যুগ্ম-মহাসচিব অ্যাড. আবদুল আউয়াল, আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. নাজমুল মোর্শেদ, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য মো. শাহজাহান, অ্যাড. মিজানুর রহমান, নাজমুল হক বাদল, অ্যাড. জিয়াউর রশীদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. তাহের উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আল আমীন বেপারী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় নেতা মো. আল আমীন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সুরমা, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ নাগরিক জোটের চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ।

Continue Reading

Previous: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ চায় প্রজন্ম’৭১
Next: বিএনপিই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারীঃ খাদ্যমন্ত্রী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

683738
Users Today : 2906
This Month : 90018
This Year : 655174
Total Users : 683738
Views Today : 8324
Total views : 2742437

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.