আলো ডেস্ক: বিএনপি- জামায়াতকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা নির্বাচনে অংশ নেয়না তারাই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারী। এ হত্যার দায়ে তাদের গণ আদালতে বিচার হওয়া উচিৎ। বিএনপি নির্বাচনে না এসে প্রমাণ করেছে তারাই গণতন্ত্রের মূল হত্যাকারী। গতকাল শুক্রবার দুপুরে পতœীতলা উপজেলার নজিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে সুনাম ক্ষুণ্ণ করতেই সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়াচ্ছে বিএনপি। কোরআন অবমাননা কিংবা মন্দিরে হামলা তারই একটি অংশ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। শেখ হাসিনার কাছে বাংলাদেশের অগ্রযাত্রা কোন বাধা রুখে দাঁড়াতে পারবেনা। বাংলাদেশের সকল অর্জন বঙ্গবন্ধু এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোঃ আবদুল মালেক, নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রমুখ বক্তব্য রাখেন।
