আলো ডেস্ক: নওগাঁর বদলগাছিতে গরু বোঝাই ভটভটির ধাক্কায় জাহিদুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার সকালে উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল ইসলাম জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেলের ছেলে।
এ ছাড়া আহত মোটরসাইকেল আরোহীর নাম কবির উরফে আনিস। বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, মোটরসাইকেলের ওই দুই আরোহী মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি গরু বোঝায় ভটভটির সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লঅগে। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়।
আর সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত
